শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চকরিয়ায় প্রস্তুত ৯৬ সাইক্লোন শেল্টার

এম.জিয়াবুল হক, চকরিয়া by এম.জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ২৪ অক্টোবর ২০২২
0 0
ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায়  চকরিয়ায় প্রস্তুত ৯৬ সাইক্লোন শেল্টার
0
SHARES
328
VIEWS
Share on FacebookShare on Twitter

৬ নম্বর বিপদ সংকেত জানিয়ে যেকোনো মুহুর্তে আঘাত আনতে এগিয়ে চলা ‘ ঘুর্ণিঝড় সিত্রাং’ এর সার্বিক পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়নের সবর্ত্রে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে উপকূলীয় জনপদের ইউনিয়ন বদরখালী, কোনাখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, বিএমচর, পুর্ববড় ভেওলা, সাহারবিল ছাড়াও দুর্যোগপ্রবণ এলাকা চিরিঙ্গা ইউনিয়নের সর্বসাধারণকে নিরাপদে নিকটস্থ সাইক্লোন শেল্টারে চলে যেতে উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা মাইকিং করছেন।

অপরদিকে ঘুর্ণিঝড়ের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে দুর্গত এলাকার জনসাধারণকে নিরাপদে অবস্থান নেওয়ার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে ৯৬ টি সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পরিস্থিতির আলোকে এসব এলাকার দ্বিতীয় বিশিষ্ট স্কুল ও মাদরাসা ভবনকে দুর্গত মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গতকাল দুপুর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। তিনি বলেন, ঘুর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবিলায় চকরিয়া উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

তার অংশ হিসেবে গতকাল সকাল থেকে উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা জনগনকে নিকটস্থ সাইক্লোন শেল্টারে সরে যেতে মাইকিং করছেন।

দুর্যোগ মুহূর্তে জনসাধারণ যাতে নিরাপদে আশ্রয় নিতে পারেন সেইজন্য মোট ৯৬টি সাইক্লোন শেল্টার এবং প্রয়োজনীতার আলোকে স্কুল মাদরাসার দ্বিতীয় বিশিষ্ট একাধিক ভবন প্রস্তুত রাখা হয়েছে।

ইউএনও জেপি দেওয়ান বলেন, পরিস্থিতির আলোকে দুর্গত জনগণের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুর্যোগপ্রবণ প্রতিটি ইউনিয়নের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি মেডিকেল টিম স্থানীয় কমিউনিটি ক্লিনিক অথবা ক্ষেত্রবিশেষে আশ্রয়কেন্দ্রে গিয়ে চিকিৎসা সেবা দেবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান আরও বলেন, পরিস্থিতি সার্বিকভাবে মনিটরিংয়ের জন্য উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে দুর্যোগপ্রবণ এলাকার খবরা-খবর মুহুর্তে নেওয়া হচ্ছে। এছাড়াও তাৎক্ষণিক দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া মাত্র সেখানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদে আরও একটি মেডিকেল টিম প্রস্তত রাখা হয়েছে।

অন্যদিকে চকরিয়া উপজেলার সার্বিক পরিস্থিতির প্রস্তুতির বিষয়টি গতকাল সন্ধ্যার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে। প্রেক্ষাপট পরবর্তী চাহিদামতে দুর্গত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার ও পর্যাপ্ত ওষুধপত্র সরবরাহ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

Previous Post

কক্সবাজারে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে

Next Post

ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারে ভেঙে গেছে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত

Next Post
ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারে  ভেঙে গেছে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত

ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারে ভেঙে গেছে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB