শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ২৪ অক্টোবর ২০২২
0 0
কক্সবাজারে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় কক্সবাজারের জেলা প্রশাসন জেলার ৮ উপজেলার উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনছে।

সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এর আগে জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র ও ৯ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

রোববার রাত থেকে আবহাওয়া বিভাগ কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে। রাতে জোয়ারের পানি বাড়বে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এ দিকে সাগর উত্তাল থাকলেও কক্সবাজার সমুদ্র সৈকতে সকাল থেকে পর্যটক ছাড়া কৌতুহলী জনতার ভিড় ছিল দেখার মতো। ফলে সকাল থেকে পর্যটকদের সামাল দিতে গিয়ে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফ গার্ড কর্মীদের হিমশিম খেতে হয়েছে।

টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, ‘সৈকতের লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত বিপুলসংখ্যক পর্যটক সমাগম ছিল। সবাইকে সমুদ্র তীর থেকে নিরাপদে থাকতে মাইকিং করে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

জেলার চকরিয়া, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও ও টেকনাফ উপজেলায় উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

মহেশখালীর ধলঘাটা এলাকায় বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। বিকেল থেকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। হালকা বৃষ্টি হচ্ছে থেমে থেমে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে ৯ টি নিয়ন্ত্রণ কক্ষ। প্রস্তুত রাখা হয়েছে ১০৪ টি মেডিকেল টিম। এ ছাড়া ৩২৩ মেট্র্রিক টন চাল, ৮ লাখ ২৫ হাজার নগদ টাকা ও এক হাজার ১৯৮ প্যাকেট শুকনো খাবার, ৩৫০ কার্টুন ড্রাই কেক, ৪০০ কার্টুন বিস্কুট বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ২ হাজার ২০০ জন পুলিশ, কোস্টগার্ড, নৌ–পুলিশ এবং ৮ হাজার ৬০০ জন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী ও সিপিপি সদস্য। আশ্রয়শিবিরে শুকনা খাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা; গর্ভবতী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহিদ ইকবাল বলেন, ‘সন্ধ্যা ৭টার মধ্যে আশ্রয়কেন্দ্রে প্রায় এক লাখ মানুষ আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।’

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজিদ সাইফ আহমেদ বলেন, ‘উপকূলীয় কয়েকটি এলাকায় সামুদ্রিক জোয়ারের পানি ঢুকেছে। কোথাও কোথাও জোয়ারের পানি ৪ থেকে ৫ ফুট উচ্চতায় উপকূলে আছড়ে পড়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সোমবার বিকেল ৩টা থেকে কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

Previous Post

সিত্রাং এর প্রভাবে মহেশখালীতে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ

Next Post

ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চকরিয়ায় প্রস্তুত ৯৬ সাইক্লোন শেল্টার

Next Post
ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায়  চকরিয়ায় প্রস্তুত ৯৬ সাইক্লোন শেল্টার

ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চকরিয়ায় প্রস্তুত ৯৬ সাইক্লোন শেল্টার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB