শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় চাঁদাবাজি মামলায় দুই ভাইসহ ৬ জন কারাগারে

এম.জিয়াবুল হক, চকরিয়া by এম.জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
0 0
চকরিয়ায় চাঁদাবাজি মামলায় দুই ভাইসহ ৬ জন কারাগারে
0
SHARES
332
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় চাঁদাবাজির মামলায় দুই সহোদরসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. জাহিদ হোসাইন মামলার শুনানী শেষে এ আদেশ দেন।

জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের চড়িবিল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের স্ত্রী মোমেনা আক্তার মোনা বাদী হয়ে ইতোপূর্বে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা (৪১৭/২০২২) দায়ের করেন। ওই মামলায় ৭জন আসামি মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র সহকারী জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

তবে মামলার আসামী খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাসান মুুন্সির ছেলে ইউসুফ (২৫) এজলাসে না দাঁড়িয়ে কৌশলে কোর্ট এলাকা থেকে কৌশলে পালিয়ে যায়।

পরে মামলার অপর ৬ আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক মো. জাহিদ হোসাইন মামলার আসামি খুটাখালী ৫নং ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে ফজলুর রহমান, তার ভাই আমির সোলতান, মৃত গোলাম কুদ্দুসের ছেলে নুরুল আমিন, নুরুল কবির, নুরুল আবছারের ছেলে মুবিন ও হাফেজ ছৈয়দ হোছনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

মামলার বাদী মোমেনা আক্তার মোনা বলেন, আসামি ফজলুর রহমান খুটাখালী এলাকার জবরদখলের মুল হোতা এবং আমির সোলতান মুন্সি হলেন একই এলাকার জমি বেচাকেনা সিন্ডিকেটের প্রধান। তাদের সিন্ডিকেটের কাছে সবাই জিম্মি। এই সিন্ডিকেট বারবার হয়রানি করছে বলে দাবী করেন তিনি।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আনোয়ারুল আজিম বলেন, চাঁদাবাজি মামলায় ৭ আসামী জামিন চাইতে আদালতে উপস্থিত হয়। শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক উপস্থিত ৬ আসামীর জামিন নামঞ্জুর করেন।

মামলার অপর আসামি ইউসুফ এজলাসে না দাঁড়িয়ে কৌশলে কোর্ট এলাকা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ইয়াবাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান বাদী পক্ষের এই কৌশলী।

আসামি পক্ষের আইনজীবী চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান বলেন, একটি মামলায় ৭ জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত সকলের জামিন নামঞ্জুর করেন। তবে ওইসময় ইউসুফ নামের একজন আসামি কোর্ট এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আসামি ইউসুফ কোর্টে উপস্থিত না হয়ে পালিয়ে যাওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং বাকি আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Previous Post

মাতামুহুরী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পিকআপ ও সেলো মেশিন জব্দ

Next Post

আমীকদমে গরু মহিষ আটক

Next Post

আমীকদমে গরু মহিষ আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB