শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মাতামুহুরী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পিকআপ ও সেলো মেশিন জব্দ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
0 0
মাতামুহুরী থেকে অবৈধভাবে বালু উত্তোলন,   পিকআপ ও সেলো মেশিন জব্দ
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে কয়েকবছর ধরে।

উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে কিছুদিন বন্ধ থাকলেও পরে একই কায়দায় বালু উত্তোলনে মেতে উঠে জড়িত বালুখেকো সিন্ডিকেট। এতে বালু লুটের মাধ্যমে জড়িতরা লাখ লাখ টাকার বাণিজ্য অব্যাহত রাখলেও বিপরীতে জেলা প্রশাসনের রাজস্ব আয়ের চরম অশনিসংকেত দেখা দিয়েছে।

এইধরণের প্রেক্ষাপটের মধ্যেও সম্প্রতি সময়ে মাতামুহুরী নদীর পুর্ববড় ভেওলা ইউনিয়নের সিকান্দারপাড়া অংশে খায়রুল বশর নামের এক দাপটে ব্যক্তি সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন পুর্বক দিব্যি ব্যবসা চালিয়ে আসছিলেন।

স্থানীয় পরিবেশ সচেতন মহলের লিখিত অভিযোগের ভিত্তিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতমাসে পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি তহসিলদার আবুল মনসুর ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধে জড়িতদের বারণ করেন। ওইসময় অভিযান চালিয়ে কিছু পরিমাণ যন্ত্রপাতি জব্দও করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি তহসিলদার মো আবুল মনসুর। তিনি বলেন, গতমাসে ইউএনও স্যারের নির্দেশে মাতামুহুরী নদীর সিকান্দারপাড়া অংশে অভিযান পরিচালনা করি। ওইদিন বালু উত্তোলনে জড়িত খায়রুল বশর মুছলেকা দেন মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবেনা। কিন্তু তিনি মুছলেকা ভঙ্গ করে আবারও বালু উত্তোলন শুরু করেছেন।

ইউনিয়ন ভুমি তহসিলদার মো আবুল মনসুর বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী আবারও চকরিয়া উপজেলা প্রশাসনের দপ্তরে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার ১৯ অক্টোবর সকালে মাতামুহুরী নদীর সিকান্দারপাড়া পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।

অভিযানের সময় নদীতে ভাসমান বেইজের উপর স্থাপিত ২টি সেলোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। এছাড়াও বালু পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইদিন দুপুরে মাতামুহুরি নদীর বাটাখালী ব্রীজ পয়েন্ট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান বলেন, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যক্তি অনুমোদন ব্যতিত আইন লঙ্ঘন করে নদী থেকে সেলোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ অবস্থার কারণে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এনিয়ে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ইতিপূর্বে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কয়েকদফা অভিযানও চালানো হয়। এছাড়াও বালু উত্তোলন কাজে জড়িতদের প্রশাসন থেকে তাগাদা দিয়ে জানানো হয়েছিল। প্রশাসনের নির্দেশনা অমান্য করে সেলোমেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধ না হাওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, এভাবে যাঁরা মাতামুহুরী নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Previous Post

বান্দরবানে হাতির আক্রমণে বিজিবি সদস্য হত, আহত ১

Next Post

চকরিয়ায় চাঁদাবাজি মামলায় দুই ভাইসহ ৬ জন কারাগারে

Next Post
চকরিয়ায় চাঁদাবাজি মামলায় দুই ভাইসহ ৬ জন কারাগারে

চকরিয়ায় চাঁদাবাজি মামলায় দুই ভাইসহ ৬ জন কারাগারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB