দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি ‘বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসাইন বিএ অনার্স এম এ (গোলাপ ফুল), সহসভাপতি পদে বাবুল শিকদার (হাঁস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাইনুদ্দিন বি এ (চাকা) এগিয়ে থাকলেও এই পদে পুনঃ ভোট গণনা চলছে বলে জানা গেছে।
আজ ২৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন।
অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ৪জন, সহসভাপতি-৫ জন, সম্পাদক পদে ৫জন এবং ৯টি ব্লকে পরিচালক পদে ২৪ জন প্রার্থী আজ ভোটের পরীক্ষায় মুখোমুখি হচ্ছেন। বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় শুরু হয় ভোট উৎসব। শেষ হয় বিকাল চারটায়। সমিতির মোট ভোটার সংখ্যা এক হাজার ৫০০ জন।







