মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪শে সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়ে শেষ হয় রাত আটটায়। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব এখলাছুর রহমানের সভাপতিত্বে, সিনিঃ যুগ্ম আহ্বায়ক নুরুল আবছারের সঞ্চালনায় পরিচিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, আব্দুল করিম মেম্বার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য আকতার হোছাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার পাশা, বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলমসহ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দুই মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করে কাউন্সিলের আয়োজন করতে হবে। নতুন কমিটির সবাইকে আওয়ামী বাকশালের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি।







