শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবান সীমান্তে উত্তেজনা, গোলার আঘাতে নিহত ১, আহত ৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
0 0
বান্দরবান সীমান্তে উত্তেজনা, গোলার আঘাতে নিহত ১, আহত ৫
0
SHARES
376
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের তুমরু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গা শিবিরে মায়ানমার সেনাবাহিনীর ছোড়া মটার সেল হামলায় এক রোহিঙ্গা কিশোর নিহত ও পাঁচ জন আহত হয়েছে। অন্যদিকে ৩৫ নং পিলার এর কাছে স্থলমাইন বিস্ফোরণে এক কিশোরের পা উড়ে গেছে।

এ ঘটনার পর আতঙ্কে জিরো লাইনের রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গারা বাংলাদেশের ভূখন্ডে আশ্রয় নিয়েছে। বিজিবি সেখানে নিরাপত্তা জোরদার করেছে বাড়িয়েছে টহল।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন সীমান্ত পরিস্থিতির বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে ৩৪ নং পিলারের কাছে কোনার পাড়ার জিরো লাইনের রোহিঙ্গা শিবিরে চারটি মটারসেল এসে পড়ে। এগুলোর মধ‍্যে একটি বিস্ফোরিত হয়ে রোহিঙ্গা ক্যাম্পের ১৭ বছরের কিশোর মোহাম্মদ ইকবাল নিহত হয়।

এছাড়া গোলার আঘাতে আহত হয় পাঁচ জন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। নিহত রোহিঙ্গা কিশোর মোঃ ইকবাল জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের মনির আহমেদের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার পর আতঙ্কে রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। আতঙ্কে বন্ধ করা দেওয়া হয় তুমব্রু বাজারের দোকানপাট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০ টা) সীমান্তে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। স্থানীয়রা জানিয়েছেন রাতে মায়ানমারের সেনাবাহিনী বিমান থেকে মোটর হামলা চালায়। জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের সরদার (মাঝি) দিল মোহাম্মদ জানিয়েছেন দুপুরে মাইন বিস্ফোরণে সীমান্তে এক যুবক আহত হওয়ার পর রাত আটটার দিকে ৩৪ নং পিলারের কাছে রোহিঙ্গা ক্যাম্পে একটি গোলায় এসে পড়ে। পরে আরো তিনটি গোলা সেখানে পড়ে। এদের মধ্যে একটি বিস্ফোরিত হইয়া একজন নিহত ও পাঁচজন আহত হয়।

ঘুনধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন কদিন শান্ত থাকার পর হঠাৎ করে শুক্রবার রাতে মায়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে ও জিরো লাইনে বেশ কয়েকটি গোলা নিক্ষেপ করে। এছাড়া গুলিবর্ষণ এর শব্দ ব্যাপকভাবে শোনা যাচ্ছে। সীমান্ত বসবাসকারী লোকজন ও রোহিঙ্গারা আতঙ্কের মধ্যে রয়েছে।

এদিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে সীমান্তের ৩৫ নং পিলারের কাছে জিরো লাইনে গরু আনতে গেলে তুমব্রু হেডম‍্যান পাড়ার যুবক উনুসাই তঞ্চঙ্গ‍্যা (২২) মাইন বিস্ফোরণে তার পা উড়ে যায়। বিস্ফোরণে একটি গরুও সেখানে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নাইক্ষ্যংছুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানিয়েছেন সীমান্ত পরিস্থিতি অবনতি হওয়ার পর সেখানে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। উল্লেখ্য গত একমাস ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ঘুনধুম রেজু আমতলি সহ ৩৯ নং পিলার থেকে শুরু করে ৪০ নং পিলার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বিজিপির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

এ ঘটনায় বাংলাদেশ ভূখণ্ডে মায়ানমার সেনাবাহিনীর ছোড়া এ পর্যন্ত ১২টি মটারসেল এসে পড়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য মায়ানমার কর্তৃপক্ষকে সতর্ক করেছে।

Previous Post

রামু কাউয়ারখোপের তা’লীমুল কুরআন মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত

Next Post

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি- কিছু কথা

Next Post
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি- কিছু কথা

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি- কিছু কথা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB