শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অবসরে গেলেন কাজিরপাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৩১ আগস্ট ২০২২
0 0
অবসরে গেলেন কাজিরপাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

৩৫ বছরের দীর্ঘ কর্মময় জীবন থেকে আনুষ্ঠানিক অবসরে গেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌর এলাকাধীন ১ নং ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন। তার কর্মময় জীবনের বিদায় বেলায় গতকাল ৩১ আগস্ট বুধবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি ( এসএমসি), বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি আয়োজন করেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ( এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মাস্টার আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার, সাধারন সম্পাদক তছলিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর রাশেদা বেগম, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর এম নুরুস শফি, কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ মুছা।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম দুদু মেম্বার, সহসভাপতি নুরুল আলম সওদাগর। উপস্থিত ছিলেন বদরখালী কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহমদ, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জন্নাত মিলি, লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা নিলুফার, লক্ষ্যারচর সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্মে কুলছুম নেওয়াজ ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন এর কর্মময় জীবনী নিয়ে মানপত্র উপস্থাপন করেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু। স্মৃতিচারণ মুলক বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার। আলোচনা সভা শেষে মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন পুর্ববড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিনকে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলীর তরফ থেকে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পক্ষথেকে তাকে বেশকিছু উপহার সামগ্রী ও ফুলেল শুভেচছায় বিদায় জানানো হয়।

Previous Post

আলীকদমে রাস্তার ইট তুলে নিয়ে গেছে ঠিকাদার

Next Post

চকরিয়ায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

Next Post

চকরিয়ায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB