শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
বুধবার, ৩১ আগস্ট ২০২২
0 0
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে অপহরণ করে শারীরিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামি পালিয়ে বিদেশে পালিয়ে গেছে, অন্য আসামিদেরও ধরছে না পুলিশ। এতে করে কিশোরীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আসামিরা হলেন শহিদুল ইসলাম (২৪), তাঁর পিতা আবুল কালাম (৫৪), বড় ভাই আবু তালেব (৩০) ও বোন তাজরিয়ান জন্নাত বুলু (২২)। চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মধ্য কৈয়ারবিল গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চকরিয়ার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে গত মাসের ১৯জুলাই সকালে অপহরণ করে শহিদুলসহ কয়েকজন। পরে অজ্ঞাত স্থানে রেখে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। ওই কিশোরীকে শহিদুলের তাঁর বোনের শ^শুরবাড়িতে আটকে রাখার অভিযোগ পাওয়ার পরপরই তাজরিয়ান জন্নাত বুলুকে গ্রেপ্তার করে পুলিশ।

নারী ও শিশু নির্যাতন দমন এবং অপহরণ আইনে ওই কিশোরীর বাবা ৮আগস্ট চকরিয়া থানায় দায়ের করা মামলায় বুলুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলা তুলে নিতে প্রভাবশালীদের মাধ্যমে কিশোরীর পরিবারকে চাপ দিচ্ছেন। মামলা তুলে না দিলে মামলার বাদীকে দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বাদি ও ওই কিশোরী সাংবাদিকদের বলেন, ‘আসামিরা এলাকায় ঘুরছেন। কিন্তু পুলিশ তাঁদের ধরছেন না। এরই মধ্যে মামলার প্রধান আসামি বিদেশে পালিয়ে গেছেন। মামলা তুলে নিতে আবুল কালাম ও তাঁর ছেলে আবু তালেব প্রভাবশালীদের দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে আবু তালেব বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। হুমকি দিচ্ছি বিষয়টিও সত্য নয়।’

চকরিয়া থানার উপপরিদর্শক ও মামলা তদন্তকারি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘বাদীপক্ষ হুমকির বিষয়টি আমাকে জানাননি। আসামিদের ধরতে অভিযান চালানো হবে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বাদীকে হুমকির বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। বাদীর নিরাপত্তা ও আসামি ধরতে পুলিশ কাজ করছেন।’##

Previous Post

অবসরে গেলেন কাজিরপাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক

Next Post

মহেশখালীতে বন্দুক ব্যবসায়ী আটক

Next Post
মহেশখালীতে বন্দুক ব্যবসায়ী আটক

মহেশখালীতে বন্দুক ব্যবসায়ী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB