শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অর্ধ কোটি টাকার সেতুতে উঠতে বাঁশের পাটাতন!

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
রোববার, ১৪ আগস্ট ২০২২
0 0
অর্ধ কোটি টাকার সেতুতে উঠতে বাঁশের পাটাতন!
0
SHARES
328
VIEWS
Share on FacebookShare on Twitter

স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি সেতু। সেখানে উঠতে লাগে বাঁশের পাটাতন। এই পাটাতন বানানো হয়েছে স্থানীয়দের সেচ্ছাশ্রমে।

বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কেংড়াছড়ি পাড়ার স্থানীয় খালের উপর এই সেতুর অবস্থান। শনিবার (১৩ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি এড়াতে যাতায়াতের জন্য পাটাতন নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেংড়াছড়ি পাড়ায় ৬০ পরিবারের তিনশত এর বেশি বাসিন্দা রয়েছে। এদের মধ্যে স্কুল শিক্ষার্থী ৪০ জনের অধিক। বর্ষাকালে যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। পাড়াবাসীদের চলাচলের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে ৪০ লাখ টাকা ব্যয়ে ৫০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়। এর পর তিন বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়কের অভাবে স্থানীয়দের দুর্ভোগ কমছে না।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী কাজ না করে সেতুর পশ্চিম পাশে কোনো গাইড ওয়াল না দিয়ে দায় সারাভাবে মাটি ভরাট করে সম্পূর্ণ বিল উঠিয়ে নিয়েছে ঠিকাদার মোঃ আরিফ। যা বৃষ্টির পানিতে অর্ধেকের বেশি অংশ ভেঙ্গে সে দিকেও জরাজীর্ণ হয়ে গেছে।

পাড়ার ৭ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী তঞ্চঙ্গ্যা জানান, শুষ্ক মৌসুমে খালে পানি না থাকায় সেতুর নিচ দিয়ে হেঁটে পারাপার হয়ে স্কুলে যেতেন। এখন বর্ষায় খালে পানি বেশী হওয়ায় হেটে পার হওয়া যায় না। বৃষ্টি বেশী হলে অনেক দিন স্কুলেও যাওয়া যায় না। তাই পাড়াবাসীরা মিলে সেতুতে উঠার জন্য বাঁশের বেড়া দিয়ে সংযোগ তৈরি করেছে শনিবার।

পাড়ার আরেক বাসিন্দা ধর্ম চরণ তঞ্চঙ্গ্যা (৩২) জানান, তিন শতাধিক মানুষের বসবাস এই কেংড়া ছড়ি পাড়াতে। রয়েছে প্রায় ৪০জনের অধিক স্কুল পড়ুয়া কোমল মতি শিক্ষার্থী। বর্ষায় খালটি পারাপার হতে অনেক সমস্যা হয় । উন্নয়ন বোর্ডের নির্মিত অসম্পূর্ণ সংযোগ সড়ক বিহীন এই সেতুটি দু’বছর যাবৎ দূর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। তাই পাড়াবাসীরা স্বেচ্ছাশ্রম দিয়ে সেতুটি ব্যবহার করতে বাঁশের বেড়া দিয়ে পাটাতন তৈরি করেছে খালটি পারাপারের জন্য।

রাজবিলা ইউনিয়ন চেয়ারম্যান ক্য অংপ্রু মারমা জানান, কেংড়াছড়ি খালের উপর সংযোগ সড়ক বিহীন উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সেতুটি ব্যবহারের অনুপযোগী ছিল। এনিয়ে উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে কথা হয়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মান করে সেতুটি ব্যবহারের উপযোগী করে দিবেন বলে আশ্বস্ত করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান রতন সেন তঞ্চঙ্গ্যা এর সত্বাধিকারী রতন সেন তঞ্চঙ্গ্যা জানান, ২০১৮-১৯ অর্থ বছরে তার লাইসেন্সে ৪০ লাখ টাকা উন্নয়ন বোর্ডের বরাদ্ধে রাজবিলার কেংড়াছড়ি খালের উপর ঠিকাদার মো. আরিফ সেতুটি নির্মাণ করেছিল। কাজ শেষ হওয়ার ফাইনাল বিলও উত্তোলন করা হয়েছে। জামানত উত্তোলনের প্রক্রিয়া চলছে।

এবিষয়ে জানতে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সোমনাথ চৌধুরীর সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে বলেন। এছাড়া তিনি ওই প্রকল্পের দ্বায়িত্বে থাকা সত্ত্বেও প্রকল্প ব্যয় ও কোন ঠিকাদার প্রতিষ্ঠান এ সেতু নির্মাণ কাজ করেছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত সাংবাদিককে জানান, স্থানীয়রা প্রথমে একটি কালভার্ট চেয়েছিল পরে পর্যবেক্ষণ করে ব্রীজের অনুমোদন দেওয়া হয়। ব্রীজের কাজ সম্পূর্ণ হওয়ায় ঠিকাদারকে ৪০ লাখ টাকার সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়। সংযোগ সড়কের জন্য চলতি বছরের মার্চ মাসে আরো ২০ লাখ টাকা অনুমোদন করা হয়। সোমবার (১৪ আগষ্ট) থেকে কাজ চলছে বলে জানান তিনি।

Previous Post

পেকুয়ায় মৃত ব্যক্তিকে ১০ দিনের মধ্যে হাজির হওয়ার নোটিশ!

Next Post

পেকুয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তার বরাদ্দ নিয়ে যুবলীগ নেতার বাড়ির রাস্তা সংস্কার!!

Next Post
পেকুয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তার বরাদ্দ নিয়ে যুবলীগ নেতার বাড়ির রাস্তা সংস্কার!!

পেকুয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তার বরাদ্দ নিয়ে যুবলীগ নেতার বাড়ির রাস্তা সংস্কার!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB