শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বাণীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা- হুইফ পঞ্চানন বিশ্বাস

বাণীশান্তা থেকে মো. নূর আলম by বাণীশান্তা থেকে মো. নূর আলম
শনিবার, ১৩ আগস্ট ২০২২
0 0
বাণীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা- হুইফ পঞ্চানন বিশ্বাস
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের হুইফ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বানীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা। নদী খনন হোক আমরা চাই কিন্তু কৃষিজমিতে বালি ফেলতে দেবো না।

আমার শরীরকে যেমন ভালোবাসি বাণীশান্তার মানুষ ও জমিকে আমি তেমনি ভালোবাসি। তাই বাণীশান্তার জমি নষ্ট হতে দেবো না। আওয়ামীলীগ সরকার, শেখ হাসিনার সরকার চাইবেনা বালি ফেলে এই গ্রাম ও কৃষিজমি নষ্ট হোক।

১৩ আগস্ট শনিবার দাকোপ’র বাণীশান্তা বাজারে কৃষিজমি রক্ষার দাবীতে ইউনিয়ন পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইফ পঞ্চানন বিশ্বাস এমপি একথা বলেন।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়।

সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের নেতা অসিত বরণ বিশ্বাস, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, সিপিবি নেতা এ্যাড. রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা পরিমল কান্তি রপ্তান, সঞ্জিব মন্ডল, কৃষক নেতা কিশোর রায়, সত্যজিৎ গাইন, পাপিয়া মিস্ত্রি, কৃষ্ণপদ মন্ডল, বৈশাখী মন্ডল প্রমূখ।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হুইফ পঞ্চানন বিশ্বাস এমপি আরো বলেন আপনারা জমি চাষাবাদ করেন আর ধৈর্য্য ধরেন। আশাকরি কোন অসুবিধা হবেনা। আমাদের বুকের উপর বালি ফেলে নদী খনন করতে দিতে চাইনা।

তিনি আরো বলেন ঢাকা যেয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতে কৃষিজমি রক্ষার বিষয়টি আমার পক্ষে যতটুকু সম্ভব তাঁকে অবহিত করবো।

সমাবেশে আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন আমরা জান দেবো তবুও আমাদের জমিতে বালি ফেলতে দেবোনা। তারা আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিজমি নষ্ট করে কোন উন্নয়ন কাজ হবেনা।

অথচ মোংলা বন্দর কর্তৃপক্ষ বাণীশান্তার তিনফসলি কৃষিজমি নষ্ট করে এলাকাবাসীকে উচ্ছেদ’র ষড়যন্ত্র করছে। সমাবেশে কৃষকরা যেকোন মূল্যে কৃষিজমিতে বালি ফেলার সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দেন।

Previous Post

পেকুয়ার কিশোর গ্যাং লিডারের সশস্ত্র হামলায় মাদ্রাসা ছাত্র আহত

Next Post

কালারমারছড়া রাজমিস্ত্রী আন্তঃ হাউজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Next Post
কালারমারছড়া রাজমিস্ত্রী আন্তঃ হাউজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালারমারছড়া রাজমিস্ত্রী আন্তঃ হাউজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB