শুক্রবার (১২ই আগস্ট) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজমিস্ত্রী সমবায় সমিতি লিঃ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল টুর্ণামেন্টের সর্বশেষ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণকারী কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড ফুটবল দল।
কালারমারছড়া রাজমিস্ত্রীর সভাপতি মো: ফোরকান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাচন কমিশনার বিমলেন্দু কিশোর পাল।
সাংবাদিক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল আমিন বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ, ৬নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হক ও ৮নং ওয়ার্ডের মেম্বার রাশেদ কামাল চৌধুরী।
খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন হোয়ানক কলেজের প্রভাষক ও কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সদস্য মাস্টার নুরুল হক মেহেদী এবং সহকারি রেফারি ছিলেন মোহাম্মদ আলী ও আলমগীর হোছাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম টিপু, মহেশখালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিঃ যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক শামসুল আলম রণি, কৃতি ফুটবলার মাস্টার জসিম উদ্দিন রানা, জালাল উদ্দীন বুদু, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদ্য চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শেখ, কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত আহ্বায়ক ফারদিন নাহিদ শাকিল, অত্র সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদুয়ান, ক্যাশিয়ার আব্দু শুক্কুর, খেলা পরিচালনা কমিটির প্রধান আকতার হোছাইন, মফিজ আলম, নুরুল কবির, আবুল কালাম, ইসহাক মিয়া, শফিউল আলম প্রমূখ।







