চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৬ আগস্ট) উপজেলার ডুলাহাজারা ও ইসলামনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থী তাসমিন মালুমঘাট আইডিয়াল স্কুলের ছাত্রী।
অপরদিকে চকরিয়া কলেজের উত্তরপাশে মহাসড়কের ইসলামনগর পয়েন্টে কক্সবাজার অভিমুখী পূরবী চেয়ার কোচ ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নোহার চালক মারা গেছে।







