চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোন এলাকার ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে আজ শনিবার ভোরে মাছ ধরতে নেমে মোহাম্মদ বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছে।
তিনি চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অলির বাপের পাড়া গ্রামের মৃত আশরাফ জ্জমানের ৩য় পুত্র।
বাদশা মিয়া প্রতিদিনের মত আজ শনিবার ভোরে সঙ্গীয় থাকা অন্যান্যদের সাথে উপকূলীয় চিংড়ি ঘের এলাকায় ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে মাছ ধরতে জাল ফেলেন, পানিতে তাদের জাল আটকে গেলে তিনি ডুব দিয়ে তা তুলে আনতে গিয়ে নিখোঁজ থাকেন।
প্রায় ৮ ঘন্টা পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।







