চকরিয়া থানা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি এমএ গনি এমএ এর নামাজে আজ ২৭ জুলাই সকাল ১০ টায় চিরিঙ্গা কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তাঁর নামাজে জানাজায় দলমত নির্বিশেষে হাজার শোকাহত মানুষের ঢল নামে।
জনাব এমএ গণি গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে কাহারিয়াঘোনাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পরিচ্ছন্ন রাজনীতিক এমএ গনি মৃত্যুকালে স্ত্রী, একপুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।







