শুরু হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল যুদ্ধ। ২য়ার্ধের খেলার শেষের দিকে রেফারির সাথে রামু উপজেলা ফুটবল দলের সদস্যদের বাকবিতন্ডায় খেলা প্রায় ১৫ মিনিট বন্ধ থাকলেও পরে মাঠে গড়ানো খেলায় চকরিয়া উপজেলা ফুটবল তাদের ৩-১ গোলে হারায়।
প্রথম সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে দুদলই দুর্দান্ত খেলেছে সমানতালে।
দুদিন বিরতি দিয়ে ৫ জুন বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নাসিম আহমদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন,
যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, শাহিনুল হক মার্শাল, আয়োজক কমিটির সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোসাইন নান্নু, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুধির বড়ুয়া ভুলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, এম.আর মাহবুব, পরেশ কান্তি দে, মোঃ নাছির উদ্দিন, আলীরেজা তসলিম, আজমল হুদা, এম. জাহেদ উল্লাহ, ওমর ফারুক ফরহাদ, খালেদ আজম বিপ্লব ও আশরাফুল আজিজ সুজন প্রমুখ।
৬ জুন ২য় সেমিফাইনাল কক্সবাজার সদর উপজেলা বনাম মহেশখালী উপজেলা।







