চকরিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৬ মে সকালে চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালিয়ে ডাঃ মাইন উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এর নেতৃত্ব এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালিয়ে ডাঃ মাইন উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া দীর্ঘদিন মানুষের সাথে প্রতারণার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।







