কক্সবাজারের পেকুয়ায় গাড়ী চাপায় সুপ্রা মনি(৫) নামের এক শিশু মারা গেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা সড়কের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাজার পাড়ায় একটি দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাস গাড়ী তাকে চাপা দেয়।
হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত সুপ্রা মনি ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান; পুলিশ চালক মোঃ ইমরান ও হাইয়েস মাইক্রোবাসটি আটক করেছেন।
চালকের বাড়ী আনোয়ারা উপজেলার সিরাবটতলী গ্রামে বলে পুলিশ জানায়।







