কক্সবাজার টেকনাফের নাফ নদীর মহনা থেকে
মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া সেই ১৮ জেলে কে এখনো ফেরত দেয়নি মিয়ানমার সরকার।
পরিবারের এক মাত্র উপার্জের ব্যক্তি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ( বিজিপি) হাতে বন্দী হওয়ায় যেমন দৈনন্দিন পরিবারের চাহিদা মেটাতে কষ্ট হচ্ছে তেমনি মা শিশু সহ অপরাপর সদস্যদের আবেগ উৎকণ্ঠায় যেন আকাশ বাতাস ভারি হয়েছে।
মঙ্গলবার বিকেলে টেকনাফ-সেন্টমাটিন নৌপথে ঘোলার চর নামক সমুদ্র এলাকা হতে তাদের আটক করেছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা। আটক সকলে টেকনাফ সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা বাসিন্দা।
এ দিকে আটক মোহাম্মদ জসিম (২৫) সাইফুল ইসলাম(২৩), মোঃ ফায়সাল (২৩), আবু তাহের (২২), মোঃ ইসমাইল (২০), মোঃ ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মোঃ হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩),নজিম উল্লাহ(১৯),মোহাম্মদ রফিক(২০),মোহাম্মদ সাব্বির(২৫), মোহাম্মদ হেলাল(২৫), রেজাউল করিম (১৮), মোহাম্মদ রমজান (১৬) ও মোঃ জামালের (২১) পরিবারের দাবি দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে যেন আমাদের সন্তানদের নিরাপদে দেশে ফিরে এনে পরিবারের নিকট গছিয়ে দেন সে কামনায় করছি।
এ বিষয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটক জেলেদের বিষয়ে আমাদের তরফ থেকে তাদের (বিজিপি)কে চিঠি দিয়ে জানিয়েছি তবে এখনো কোন উত্তর পাইনি।
শাহপরীর দ্বীপের স্থানিয় আব্দুল গনি মাঝি জানান, জীবিকার প্রয়োজনে তারা সাগরে মাছ শিকার করতে গিয়েছিল, কিন্তুু তাও বাংলাদেশের জ্বল সীমার অভ্যন্তরে থাকার পরও কেন বিজিপি তাদের আটক করেছে। এ রকম চলতে থাকলে দেশের জেলেরা ভবিষ্যতে আরো বড় ক্ষতি মুখোমুখি হতে পারে ।
স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ( বিজিপি) কর্তৃক আটক ১৮ জেলেদের পরিবারে এখনো কেউ দৃশ্যমান কোন সহায়তা দেয়নি, তবে আমার বাড়ির কাছে হওয়ায় যতটুকু পারি সহযোগিতা করছি। যেহেতু তাহারা দিনমজুর।







