শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া কোরক বিদ্যাপীঠ এসএমসি নির্বাচনে জালিয়তির অভিযোগ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
0 0
চকরিয়া কোরক বিদ্যাপীঠ এসএমসি নির্বাচনে জালিয়তির অভিযোগ
0
SHARES
417
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ও জালিয়তির অভিযোগ উঠেছে। অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে নানা ধরণের প্রশ্নবিদ্ধ দেখা দেয়।

এঘটনায় ঘোষিত নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অভিভাবক পদের প্রার্থী সাংবাদিক এম.জিয়াবুল হক (ব্যালট ক্রমিক নং-১) নির্বাচনের অনিয়ম জালিয়তির ঘটনা তুলে ধরে প্রয়োগকৃত ভোট পুন:গণনার দাবী জানিয়ে গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

লিখিত অভিযোগে ম্যানেজিং কমিটির (মাধ্যমিক শাখার) অভিভাবক প্রার্থী সাংবাদিক জিয়াবুল হক দাবী করেন, নির্বাচন শেষে প্রিসাইডিং কর্মকর্তা কর্তৃক উপস্থাপন করা ফলাফলে প্রয়োগকৃত তার ভোটের ফলাফল ২৮৩ এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল মোক্তাদির (ব্যালট ক্রমিক নং-৩) এর প্রয়োগকৃত ভোট ২৯৬ দেখানো হয়েছে।

তিনি অভিযোগ করেছেন, তাড়াহুড়া করে ভোট গণনা করায় আমার ভোটের পরিমাণ অপর প্রার্থীর নামে ও তার ভোটের পরিমাণ আমার নামে দেখানো হয়েছে।

প্রার্থী সাংবাদিক জিয়াবুল হক অভিযোগ করে আরও বলেন, ভোট গ্রহণকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অন্তত ৬০-৭০ টি জাল ভোট ও মৃত ব্যক্তিদের নামের (ভোটার তালিকায় নাম আছে) ভোট কৌশলে প্রয়োগ করেছেন এবং একজন অভিভাবক দ্বৈত ভোটার (ডাবল) তার ভোটও প্রয়োগ করা হয়েছে। যা তদন্তে প্রমাণিত হবে।

নির্বাচনে জাল ভোট, দ্বৈত ভোটার ও মৃত ব্যক্তিদের ভোট প্রয়োগের সম্ভাবনা থাকায় ভোট প্রয়োগের ক্ষেত্রে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণে প্রিসাইডিং কর্মকর্তার কাছে বেশ কয়েকবার অভিযোগ করা হলেও তা উপেক্ষা করে জালিয়তির মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংক্ষুব্ধ অভিভাবক প্রার্থী জিয়াবুল হক।

এই অবস্থায় ম্যানেজিং কমিটির জালিয়তির বিতর্কিত এ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে প্রয়োগকৃত জাল ও দ্বৈত এবং মৃত ব্যক্তিদের ভোট সনাক্ত পূর্বক পুন:রায় গণনার দাবী জানিয়েছেন তিনি।

অপরদিকে, নির্বাচনের অনিয়ম নিয়ে একই ধরণের অভিযোগ তুলেছেন অভিভাবক সদস্য প্রার্থী মো: জাহেদুল ইসলাম (ব্যালট ক্রমিক নং-২)।

তিনি দাবী করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বহিরাগত লোক এনে জাল ভোট প্রদান করেছে। ভোটার তালিকায় নাম আছে এ ধরণের অসংখ্য অভিভাবক বিদেশে থাকলেও কৌশলে তাদের ভোট প্রয়োগ করা হয়েছে।

এছাড়া ভোট প্রদানের আগে সংশ্লিষ্ট অভিভাবকের (ভোটার) জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করার আপত্তি জানানো হলেও তা লঙ্গন করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ভোট গণনাকালে তার প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও কারচুপি করা হয়েছে। এসব প্রেক্ষাপট বিবেচনায় মূলত এই নির্বাচনটি সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। তাই তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে পুন:রায় নির্বাচনের দাবী জানান তিনি।

Previous Post

সিনহা হত্যা মামলা: ৮ম দফায় দ্বিতীয় দিনেও জেরা মুলতবি

Next Post

কক্সবাজারে বিমানের ধাক্কায় দুটি গরুর মৃত্যু, অক্ষত ৯৪ যাত্রী

Next Post
কক্সবাজারে  বিমানের ধাক্কায় দুটি গরুর মৃত্যু, অক্ষত ৯৪ যাত্রী

কক্সবাজারে বিমানের ধাক্কায় দুটি গরুর মৃত্যু, অক্ষত ৯৪ যাত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB