টেকনাফ ২বিজিবির ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার সীমান্তের মাদক, অস্ত্র প্রতিরোধ ও সার্বিক পরিস্থিতি বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় বিদায়ী অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খাঁন সাথে ছিলেন ।
২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়ন সদরের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত অধিনায়ক বলেন টেকনাফ মাদক অধ্যুষিত এলাকা। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমাদের সৈনিকদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে টেকনাফের পবিত্র মাঠিতে কোন অপরাধী ও মাদক কারবারিদের স্থান হবে না।
এ ব্যাপারে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
পাশাপাশি বিদায়ী অতিথি সাবেক অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খাঁন বলেন, আমার ২ বছর ৭ মাস টেকনাফে দায়িত্ব পালন কালে সাংবাদিকরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, অনুরূপভাবে নবাগত অধিনায়ককেও সহযোগিতা করার আহবান জানান তিনি। এ সময় ২বিজিবির ব্যাটালিয়নের উপ অধিনায়কসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।







