কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১৫ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও অস্ত্রসহ আলমগীর (২২)নামের এক ব্যক্তিকে আটক করেছে।
সে টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার জামাল হোছনের পুত্র। ২৩ নভেম্বর দুপুরে টেকনাফে দায়িত্বরত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
তিনি জানান ২৩ নভেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র্যাব-১৫ এর সার্বিক সহযোগিতায় আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৮ শত গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১১ হাজার পিস ইয়াবা, ২ টা দেশী তৈরী রাইফেলস, ১৩ রাউন্ড তাজাগুলি, ও ৪ টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
এ ব্যপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করে আটককৃত মালামালসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল সোপর্দ করা ছয়েছে।







