শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ডুলাহাজারা কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমায় মুসল্লীদের ঢল

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ৬ নভেম্বর ২০২১
0 0
ডুলাহাজারা কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমায় মুসল্লীদের ঢল
0
SHARES
421
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার জেলা ইজতেমা-২০২১ -এর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার চকরিয়া উপজেলা ডুলাহাজারা ডিগ্রী কলেজ মাঠে মুসল্লীদের ঢল নেমেছে। চকরিয়া উপজেলায় এইপ্রথম অনুষ্ঠিত হলো বিশাল ধর্মীয় আয়োজন।

শুক্রবার (৫ নভেম্বর) ইজতেমার দ্বিতীয় দিন। ৪, ৫ ও ৬ নভেম্বর তারিখের এদিন জুমার নামাজে লাখো মুসল্লীদের ঢল নামে। যোগদান করেছে জেলার সর্বত্রের ধর্মপ্রাণ মুসল্লীরা।

এবছর কক্সবাজার জেলা ইজেতেমা কমিটি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রী কলেজ মাঠে ইজতেমার আয়োজন করেন। এই উপলক্ষ্যে চকরিয়া উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের আগমন ঘঠে। এরই সাথে শুক্রবার জুমার নামাজে তাদের সাথে যোগ দেয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুসল্লীরা। ইসলামের বিশাল এ আয়োজনে নিরাপত্তায় সার্বক্ষণিক নজর রয়েছে প্রশাসনের।

চকরিয়া থানা পুলিশ ও মালুমঘাট হাইওয়ে থানার একাধিক টিম ইজতেমা ময়দান ও মহাসড়ক নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। পাশাপাশি রয়েছে দক্ষ পরিচালনা কমিটি। আয়োজক কমিটির সাথে সমন্বয় করে ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা নিরাপত্তায় তৎপর রয়েছে।

কক্সবাজার জেলা ইজতেমা ডুলাহাজারা ডিগ্রী কলেজ -এর উন্মুক্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত আগত মুসল্লিরা। তাদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করা গেছে। অপরদিকে চমৎকার একটি পরিবেশে এত বিশাল আয়োজন করতে পেরে আনন্দিত ইজতেমা কমিটি। অনুমোদন প্রদানের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা।

অপরদিকে, এই প্রথম বিশাল একটি ইজতেমা নিজেদের এলাকায় পেয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা শুরু করেছে। এলাকাবাসি সকলে দলবল নির্বিশেষে সহযোগিতা করতে থাকে ইজতেমা আয়োজকদের। স্থানীয়রা জানিয়েছে বাৎসরিক ইজতেমার এ আয়োজন যাতে এখানেই সম্পন্ন হয়। উল্লেখ্য পূর্ববর্তী সময়ে কক্সবাজার জেলা ইজতেমা প্রতিবছর জেলা শহরে অনুষ্ঠিত হয়ে আসছে।

এদিকে ডুলাহাজারা ডিগ্রী কলেজ মাঠের তিন দিনের ইজতেমাকে স্বাগত ও সফলতা কামনা করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

একইসঙ্গে সফলতা কামনা করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন, প্যানেল চেয়ারম্যান শওকত আলী, ৭নং ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম, চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এম.আর মাহাবুব, কলিম উল্লাহ কলি, হাসানুল ইসলাম আদর, মোক্তার আহমেদ চৌধুরী, শাহ নেওয়াজ তালুকদার, মিনহাজ হোছাইন জিকু প্রমুখ।

Previous Post

মহেশখালী কালারমারছড়ায় যুবক খুন

Next Post

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি ও তার ভাই গুলিবিদ্ধ

Next Post
কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি ও তার ভাই গুলিবিদ্ধ

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি ও তার ভাই গুলিবিদ্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB