শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দোষারোপের সংস্কৃতি পরিহারের আহ্বান

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
0 0
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দোষারোপের সংস্কৃতি পরিহারের আহ্বান
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

হিন্দু স¤প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজাকে কেন্দ্র করে কুমিল্লাসহ দেশের অন্তত ১৫টি জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ছয়জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রাজনৈতিক দোষারোপের ঘেরাটোপে আটকে এসব ঘটনার বিচার না হওয়ায়, নিয়মিত বিরতিতে এ ধরণের সহিংসতা ঘটছে বলে মনে করছে সংস্থাটি। তাই এই ধারাবাহিক সহিংসতাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় চকরিয়া উপজেলা সদরের থানা সেন্টার এর সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব কথা বলেন সনাক-টিআইবি, চকরিয়ার নেতৃবৃন্দ।

সনাক-টিআইবি, চকরিয়ার সভাপতি বুলবুল জান্নাত শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে টিআইবি’র অবস্থানপত্র পাঠ করেন সনাক চকরিয়ার ইয়েস মো: ইসফাতুল হোসাইন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সনাক-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর, সনাক সদস্য জনাব জিয়া উদ্দিন, জনাব মহব্বত চেীধুরী, স্বজন সদস্য আবুল মাশরুর, ফাতেমা বেগম, জাহানারা বেগম, খালেদা খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন টিআইবি-সনাক চকরিয়ার সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ, ও চকরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

মানববন্ধনে সনাক-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর বলেন, “আমরা আশ্চর্য হয়ে লক্ষ করলাম, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন দুঃখজনক ব্যর্থতার পরিচয় দিলো।

ঘটনা ঘটে যাওয়ার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামী করা হলো; অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনার পূর্ববর্তী সমস্ত সহিংসতাতেও আমরা একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে পাই। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং নিয়মিত বিরতিতে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতেই থাকে।”

সনাক-চকরিয়ার সভাপতি বুলবুল জান্নাত শাহিন বলেন, “বিগত এক দশকে তিন হাজারেরও অধিক সহিংস হামলায় ভিন্ন ধর্মাবলম্বীদের দেড় হাজারেরও বেশি বাড়িঘর, প্রতিমা, পূজামন্ডপ ও মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি ঘটনাতেও আমরা দৃষ্টান্তমূলক শাস্তির তথ্য পাই না। সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি বিচারহীনতার এই সংস্কৃতিই হামলাকারীদের আরো উস্কে দিচ্ছে এবং সাম্প্রদায়িকতার বীজ জিইয়ে রেখেছে। সাম্প্রদায়িক শক্তির প্রতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিরতরে নির্মূল করে সহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের স্বপ্নপূরণ অসম্ভবই রয়ে যাবে।”

সনাক সদস্য মো: জিয়া উদ্দিন ও মহব্বত চৌধুরী তাদের বক্তব্যে বলেন, “প্রকৃত ঘটনা আড়াল করে নয়, বরং দলমত নির্বিচারে তাৎক্ষণিকভাবে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনলে পরিস্থিতি এতদূর গড়াতো না বলেই আমরা বিশ্বাস করি। বিশেষ করে, সাম্প্রতিক অতীতে রামু, উখিয়া, নাসিরনগর, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ক্ষমতাসীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য থেকে এই আশংকা অমূলক নয় যে, প্রতিটি সহিংসতার পেছনেই কোনো না কোনো স্বার্থান্বেষী ও প্রভাবশালী মহলের যোগসাজশ আছে; ধর্মের মোড়কে যা ভয়ংকর আগ্রাসী হয়ে উঠছে। কিন্তু পর্দার পেছনের কুশীলবরা অদৃশ্য আঙ্গুলের ইশারায় সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।” এইসব প্রভাবশালীদের সুরক্ষা দিতেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হয় নাÑ এমন সন্দেহ অলীক হবে না মন্তব্য করে বক্তারা আরো বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে অপরাধীকে সুরক্ষা প্রদান না করে প্রচলিত আইনে এধরণের ফৌজদারি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

Previous Post

কাকারা ইউপি নির্বাচন, ভালোবাসায় সিক্ত হলেন শওকত

Next Post

মেয়রের বিরুদ্ধে মামলার জের, মুক্তিযোদ্ধা পরিবার এলাকা ছাড়া!

Next Post
মেয়রের বিরুদ্ধে মামলার  জের, মুক্তিযোদ্ধা পরিবার এলাকা ছাড়া!

মেয়রের বিরুদ্ধে মামলার জের, মুক্তিযোদ্ধা পরিবার এলাকা ছাড়া!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB