আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়ে হাজারো নেতাকর্মী আর সর্বসাধারণের ফুলেল শুভেচ্ছা ভালবাসায় সিক্ত হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত ওসমান।
দলীয় মনোনয়ন নিশ্চিত করে বুধবার (২৭ অক্টোবর) ঢাকা থেকে নিজ ইউনিয়ন কাকারায় ফেরার পর জিদ্দাবাজার এলাকায় তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় বরণ করেছেন হাজারো নেতাকর্মী ও ইউনিয়নবাসী।
পরে নেতাকর্মী ও সমর্থকরা হারবাং ইনানী থেকে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে কাকারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার দুইপাশে অসংখ্য নারী পুরুষ তাকে স্বাগত জানায়। জনতা নৌকা ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে নানা শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো ইউনিয়ন। চেয়ারম্যান প্রার্থী শওকত ওসমান সাধারণ মানুষকে দুই হাত নেড়ে অভিবাদন জানান।
পরে ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তিনি। তাঁর আগে সমাবেশে বিশেষ শোকরানা মোনাজাত করেন কাকারা তাজুল মাদরাসার শিক্ষক চকরিয়া উপজেলার বরণ্য আলেম হাফেজ বশির আহমদ।
সমাবেশে ইউনিয়নবাসি ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত নৌকার মাঝি শওকত ওসমান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আবারো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার কাছে দোয়া চান চেয়ারম্যান প্রার্থী শওকত ওসমান। ##







