কক্সবাজারের উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে চিকিৎসকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের উৎসাহমূলক এ কর্মশালার আয়োজন করা হয়।
গত রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন আকন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ক্ষুদে চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর নিয়মাবলীসহ ওআরএস স্যালাইন বানানোর পদ্ধতি হাতে-কলমে শেখানো হয় ।







