সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে আগামী ২৩ অক্টোবর’২১, শনিবার, সকাল ১১টায়, একযোগে সারাদেশের সকল জেলা ও উপজেলায় বিভিন্ন সহযোগী ও সমমনা সংগঠনকে সাথে নিয়ে মানববন্ধনের আয়োজন করেছে।
সুজনের এক বার্তায় বলা হয়, গত ১৩ অক্টোবর ২০২১-এ কুমিল্লার একটি পূজামন্দিরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। এই ঘটনার সূত্র ধরে চাঁদপুর ও নোয়াখালীর চৌমোহনীসহ সারাদেশের অনেক জেলায় মন্দির, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মাবলম্বী অনেকের ওপর শারীরিক হামলা চালানো হয়।
ফেসবুকে ধর্ম অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্পদায়ের মানুষের বাড়ি-ঘরে আগুন দেওয়া, ভাঙচুর করা এবং লুটপাট চালানো হয়। দেশের কোথাও কোথাও হামলা ও পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন নিহতও হন। এসকল ঘটনার প্রতিবাদে সারাদেশে ব্যাপক প্রতিবাদ হলেও দেশের কোনো না কোনো স্থানে প্রতিদিনই সহিংসতার ঘটনা ঘটছে।
এমনই প্রেক্ষাপটে ১৯ অক্টোবরে অনুষ্ঠিত সুজন-এর কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী ২৩ অক্টোবর ২০২১, শনিবার, সকাল ১১টায়, একযোগে সারাদেশের সকল জেলা ও উপজেলাসহ সর্বোচ্চ যত স্থানে সম্ভব সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে বিভিন্ন সহযোগী ও সমমনা সংগঠনকে সাথে নিয়ে মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নাগরিক সংগঠন হিসেবে কেন্দ্রীয় সুজন-এর প্রত্যাশা জাতির এই দুঃসময়ে নাগরিক দায়িত্ববোধ থেকেই স্থানীয় নেতৃবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করবে।







