কক্সবাজার সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আরো এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোরবার সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়াস্থ সমুদ্র উপকূলে নিখোঁজ জেলের এই মরদেহটি ভেসে আসে।
বিচ কর্মীসহ লাইফগার্ড কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে শুক্রবার ও শনিবার ৫ জেলের মরদেহ ভেসে আসে। এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।
মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি মাছ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ বলে ধারণা করা হচ্ছে।







