গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুসহ পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক।
তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







