শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নারায়ণগঞ্জে কাদের ও আইভিসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
0 0
নারায়ণগঞ্জে কাদের ও আইভিসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিসহ আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলা দায়ের হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের সাবেক চার সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বহিষ্কৃত মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মকুলসহ ১৩০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানায় এ নিয়ে ৩২টি মামলায় এই প্রথম সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মামলা হলো। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে প্রধান আাসামী করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য-শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও কায়সার হাসনাত, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়।

বাদী নাজমুল হক এজাহারে অভিযোগ করেন, ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিন নগর পাওয়ার হাউজের সামনে আসামীরা ককটেল বিস্ফোরণ ও চারিদিকে গুলি ছুড়তে থাকে।

সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুলের শরীরে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় তার স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এ পর্যন্ত নারায়ণগঞ্জে ৩২টি মামলা দায়ের করার খবর নিশ্চিত হওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ থানায় এ দুটি মামলা ছাড়াও এর আগে আরও নয়টি মামলা দায়ের করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুইটি, ফতুল্লা থানায় আটটি, সোনারগাঁও থানায় চারটি, আড়াইহাজার থানায় চারটি ও রূপগঞ্জ থানায় চারটি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে ২৪ আগস্ট ঢাকায় আটক সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Previous Post

সাবেক দুই আইজিপি গ্রেপ্তার, রিমান্ডে

Next Post

বৈষম্য বিরোধী আন্দোলন: চট্টগ্রামে প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম

Next Post
বৈষম্য বিরোধী আন্দোলন: চট্টগ্রামে প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম

বৈষম্য বিরোধী আন্দোলন: চট্টগ্রামে প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB