বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পেকুয়া উপজেলার কৃতি সন্তান সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘ নয় বছর ভারতে অবস্থানের পর বাংলাদেশে ফিরছেন। দেশে ফেরার জন্য তিনি অনুমোদন (ট্রাভেল) পাস পেয়েছেন।
৬ আগস্ট (মঙ্গলবার) বিকালে ভারতের মেঘালয় থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও বলেন, আজ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ঠিক কখন তিঁনি বাংলাদেশে পৌছাবেন জানতে চাইলে তাহার একান্ত প্রেস সচিব জানান,আগামী ২/১ দিনের মধ্যেই তিঁনি ঢাকা হয়ে নিজ গ্রাম কক্সবাজারের পেকুয়ায় পৌছাবেন।
এদিকে প্রভাবশালী ওই রাজনৈতিক নেতার দেশে ফেরার খবরে তাঁর জন্মস্থান পেকুয়ায় নেতা কর্মীসহ সর্বসাধরণের মাঝে বাঁধ ভাঙ্গা আনন্দ বিরাজ করছে। সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন কে একনজর দেখার জন্যে জেলা জুড়ে দলমত নীর্বিশেষে দিন গুনছেন,এমনটি জানিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী।
উল্লেখ্য,২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে বিএনপির এই প্রভাবশালী নেতা সালাহউদ্দিন আহমেদ একটি বার্তায় দিকনির্দেশনা দেওয়ার পর ওই দিন রাতেই নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
ভারতীয় পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন আহমেদ শিলংয়ের গহীন জঙ্গলে ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। দীর্ঘ নয় বছর আইনী জটিলতা কেটে তিনি স্বদেশ ফিরে নেতা কর্মী ও পরিবারের সাথে মিলিত হয়ে বাকি সময় কাটাতে চান।







