কক্সবাজারের পেকুয়ায় আলহাজ্ব কবির আহাম্মদ চৌধুরী পেকুয়া বাজারের যানজট যেনো নিত্য দিনের সঙ্গী।
অবৈধ পার্কিং সহ পুরো সডক জুড়ে বেটারী চালিত অটো টমটম গাড়ির তীব্র যানজটে অতিষ্ঠ পেকুয়া বাসী। অপরদিকে, কোটা সংস্কার দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারাদেশ জুড়ে জঞ্জাল সংস্কারের কর্মসূচির অংশ হিসেবে পেকুয়ায় যানজট নিরসন ও পরিস্কারের কাজে নেমে পড়ে ছাত্ররা।
তারই ধারাবাহিকতায় ০৭ আগষ্ট (বুধবার) উপজেলার বৃহত্তর পেকুয়া বাজার ও চৌমুহনীতে জাতীয় পতাকা হাতে শিক্ষার্থীরা যান্ত্রিক ব্যবস্থা নিরসনসহ সাধারণ পথচারীর ভোগান্তি পোহাতে দুইটি টিমে ভাগাভাগি হয়ে সড়কে নেমে পড়ে। এসময় তাদের সাথে সহোযোগিতায় এগিয়ে আসেন গণমানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ সেনাবাহিনীর পেকুয়ায় দায়িত্বরত টিমের একটি অংশ। এতে উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অংশগ্রহন করেন।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে সংস্কারের কাজে ছাত্রদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এগিয়ে আসতে দেখে কাজের গতি বাড়িয়ে ছাত্ররা আরো অনুপ্রাণিত হয়। এসময় ছাত্র জনতা ও সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের প্রসংশায় ছিলো দেখার মত। এবং মুহূর্তেই যানজটমুক্ত পেকুয়া বাজার উপহার দেন নবীন ছাত্ররা।
এসময় তাদের সাথে সার্বিক সহোযোগিতায় এগিয়ে আসেন পেকুয়া উপজেলার পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠনের ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সমন্বয়ক দেলোওয়ার হোসাইন।
এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য জানান, শতশত ছাত্রদের আত্মত্যাগের মধ্যদিয়ে যে নতুন সূর্য উদিত হয়েছে তা কেবল ছাত্রদের অবদান, তারা কোটা সংস্কারের দাবীতে জীবন বির্ষজন দিয়ে আজ নতুন রাষ্ট্র সংস্কারের অবদান হাতে নিয়েছে। তাদের এই অবদানে আমরা ছাত্রদের পাশে থেকে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই।







