শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
0 0
দাম বাড়লো এলপিজি সিলিন্ডারের
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। জুলাই মাসের জন্য নির্ধারিত এই দাম মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, জুন মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা করা হয়। এর আগে এপ্রিল মাসে দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৯৩ টাকা।

মঙ্গলবার (২ জুলাই) নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই মাসের জন্য সৌদি কোম্পানি আরামকো থেকে প্রোপেন ও বিউটেনের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০ মার্কিন ডলার এবং ৫৬৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, প্রতি মেট্রিক টন এলএনজির দাম ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার বিবেচনায় জুন মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

প্রসঙ্গত, এলপিজি হচ্ছে পেট্রোলিয়াম উপজাত প্রোপেন ও বিউটেনের সংমিশ্রণ। এটি ১০ থেকে ১৫ বার চাপ দিয়ে তরল গ্যাসে রূপান্তর করা হয়। সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয় পদার্থে পরিণত হয়।

শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

এদিকে বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম (তরল অবস্থায়) জুলাই মাসের জন্য কেজিপ্রতি ১০৯ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা শূন্য ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা এবং এপ্রিলে ছিল ৬৬ টাকা ২১ পয়সা।

cha/ju

Previous Post

টানা ভারী বৃষ্টিপাতে চকরিয়ায় বন্যার আশঙ্কা, স্লুইসগেটের জলকপাট খুলে দিয়েছেন ইউএনও

Next Post

চকরিয়ায় ১০ টি বন্দুক ও ৫২ রাউন্ড গুলিসহ ডাকাত দলের বাহিনী প্রধান বেলালসহ গ্রেপ্তার -৪

Next Post
চকরিয়ায় ১০ টি বন্দুক ও ৫২ রাউন্ড গুলিসহ ডাকাত দলের বাহিনী প্রধান বেলালসহ গ্রেপ্তার -৪

চকরিয়ায় ১০ টি বন্দুক ও ৫২ রাউন্ড গুলিসহ ডাকাত দলের বাহিনী প্রধান বেলালসহ গ্রেপ্তার -৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB