মহেশখালী হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হযেছে।
দিবসটি উলক্ষে মহেশখালী হাসপাতালের মাঠ থেকে র্যালী বের হয়ে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। র্যালী শেষে হাস্পাতালে হল রুমে আলোচনা সভা শুরু করেন। মহেশখালী হাস্পাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কর্তৃক আয়োজিত নারী দিবস যথাযথ মর্যাদার সহিত পালন করেন উপস্থিত নারী পুরুষরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।তিনি নারী দিবেসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯১৭ সালের আগ পর্যন্ত এই তারিখটিও নির্দিষ্ট ছিল না, সেবার যুদ্ধের সময় রাশিয়ান নারীরা ‘রুটি ও শান্তি’র দাবিতে এক আন্দোলন শুরু করে – টানা চার দিন ধরে চলা সেই আন্দোলনে অবশেষে সেখানে জার শাসনের অবসান ঘটে এবং অন্তবর্তীকালীন সরকার নারীদের ভোটের অধিকার মেনে নেয়।
যে দিন এই আন্দোলন শুরু হয় রাশিয়াতে সেদিন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী (কারণ তখন রাশিয়াতে জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হত) ছিল ২৩শে ফেব্রুয়ারি রোববার। আর এই দিনটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ছিল ৮ই মার্চ – তারপর থেকেই এই দিনটা আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি পায়।
নারী দিবসের প্রতীক হিসেবে উপস্থিত নারীরা বিভিন্ন রঙ বেরঙের পোষাক পরিধান করেন এবং এই পোষাক পরিধানের কারণ বর্ননা করতে গিয়ে বলেন, “বেগুনি রং ন্যায় বিচার ও মর্যাদার প্রতীক। সবুজ দিয়ে বোঝায় আশা এবং সাদা মানে পবিত্রতা।
উক্ত নারী দিবসে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আজমুল হুদা, মহেশখালী থানার এস আই শাহরিয়ার, নারী ও শিশু ডেক্সের দাযিত্ব প্রাপ্ত অফিসার এস আই মুজিবুর, হাস্পাতালের নার্স, বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
চকো/জে







