৭,৮ ও ৯মার্চ তিন দিনের শিবচতুর্দশী পূজা অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
প্রতিবছরের মতো এ বছরেও দেশ-বিদেশের বিভিন্ন স্থান তীর্থযাত্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে এই মন্দিরে পূজা দিতে এসেছে। আগের পূজা থেকে এবারো অনেক বেশি মানুষের সমাগমন ঘটেছে। অনুমান করা হয়েছে প্রায় লাখো মানুষ এবারে পূজায় অংশ নিয়েছে। পূজায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা বলেন, এবার পুজা অংশ নিতে পেরে খুব আনন্দিত হয়েছি। কোনো প্রকার সমস্যা অনুভব করিনি। থাকা খাওয়ার ব্যবস্থা থাকায় সময় মত পূজায় অংশ নিতে পেরেছি। এবারে পূজা স্থানে নিরাপত্তা ব্যবস্থা ও ছিল বেশ কড়া। পূজায় অংশ নেওয়া মানুষের যাতে কোনো প্রকার নিরাপত্তার অভাব না হয় সেদিক লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে বলেন, আমাদের মুল পূজা অনুষ্ঠান শেষ হয়েছে।তবে পূজা উপলক্ষ্য মেলার অয়োজন চলবে ১৭ই মার্চ পর্যন্ত। তবে এ বছর মেলায় বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও, মাহে রমজান কে সামনে রেখে নাচ গান ও খাবারের দোকানের অনুমতি দেওয়া হয়নি। এবারের পূজায় যারা সার্বিক ভাবে সহয়তা করেছে আমি তাদের ধন্যবাদ পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
পূজা কমিটির প্রধান সমন্ধয়ক মাস্টার তপন কান্তি দে বলেন,এবারে প্রায় লক্ষাধিক মানুষ পূজা অংশ নিয়েছে। বেশ খুশি হয়েছি।এত মানুষ পুজা অংশ নিয়ে পূজা করেছে, তাদের মঙ্গল কামনা করছি।সেই সাথে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।আমাদের পুজাকে ঘিরে অনেক কষ্ট করে তারা আমাদের পূজা স্থানে নিরাপত্তা নিশ্চিত করেছে।
এবারের পূজার প্রধান পুরোহিত রাহুল চক্রবর্তী বলেন, গত পরশু থেকে গতকাল সকাল ৮টা থেকে তিল পরিমাণ জায়গা ছিল না।পুরো মন্দিরের আশেপাশে প্রচুর লোকের সমাগম ছিল। অনেক কষ্ঠ করে হলেও তারা পূজা দিয়েছে।
এবারের শিবচতুর্দশী পূজা অনুষ্ঠানের সভাপতি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা বলেন, এবারে ১০দিন ব্যাপী পূজা অনুষ্ঠানের তিনদিনের মুল লগ্ন শেষ হয়েছে।এতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কোনে কমতি ছিল না। পূজা স্থানে পূজা কমিটির ১০দিনের মেলার আয়োজন করেছে,এখানে ও বেশ নিরাপত্তা জোরদার করা হবে।
পূজা স্থলে নিরাপত্তা বিষয়ে মহেশখালী থানার ইনচার্স শুকান্ত চক্রবর্তীর নিকট জানতে চাইলে, তিনি বলেন, পুজা অংশ নেওয়া মানুষের যাতে জান মালের কোনো ক্ষতি না হয় সেদিক লক্ষ্য রেখে পুরো পুজা স্থান নিরাপত্তার চাঁদরে ডাকা ছিল।আমরা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিতে পেরেছি।আমাদের পুলিশ প্রশাসনের সাথে যারা নিরাপত্তার জন্য সহযোগিতা করে যাচ্ছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।
চকো/জে







