শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল

খেলাধুলা ডেস্ক by খেলাধুলা ডেস্ক
শনিবার, ২ মার্চ ২০২৪
0 0
বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ান হয়েছে। তামিমের হাতে বিপিএল শিরোপা উঠার মাধ্যমে ফাইনালে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে নিজেদের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এর আগে তিনবার ফাইনাল খেলেও তিনবারই পরাজয়ের মুখোমুখি হতে হয় বরিশালকে।

এর আগে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অঙ্কন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলতে পারে ১৫৪ রান। এটা যে লড়াই করার মতো স্কোর ছিল না, সেটা বোঝা গেছে বরিশালের ইনিংসের শুরুর দিকেই। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটি তুলে ফেলে ৫৯ রান। দারুণ এই শুরুর পর কাইল মায়ার্সের ৪৬ রানে শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে শিরোপা জয়ের আনন্দে মেতেছে তামিমের দল।

কুমিল্লার করা ১৫৪ রান তাড়া করতে নেমে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বরিশাল। শুরু থেকেই কুমিল্লার বোলারদের মেরে খেলতে থাকেন তারা। দুজনের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৭৬ রানে। এ সময় মঈন আলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তামিম। মিরাজও শিকারে পরিণত হন মঈন আলির। তামিম ৩৯ ও মিরাজ করেন ২৯ রান। ২ উইকেট চলে যাওয়ার পর কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে এগোতে থাকে বরিশালের রানের চাকা। এরমধ্যে মেয়ার্স দুবার জীবন পান। মঈন আলির ওভারে একবার রিশাদ হোসেন, আরেকবার জনসন চার্লজ তার ক্যাচ ছাড়েন।

জীবন পেয়ে জয়ের খুব কাছে চলে গেলেও মেয়ার্স বরিশালকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ব্যক্তিগত ৪৬ রানে তিনি শিকার হন মুস্তাফিজুর রহমানের। মুশফিকুর রহিমও ফিজের বলে ক্যাচ তুলে বিদায় নেন, ১৮ বলে তিনি করেন ১৩ রান। বাকি কাজটা শেষ করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলার। মিলার ৮ ও রিয়াদ করেন ৭ রান। তারা দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে কুমিল্লা। ১৪ বলে রাসেল করেন ২৮ রান। যদিও শেষদিকে বেশ কয়েকটি ডট খেলেন তিনি। ২৩ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জাকের আলি।

এদিকে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা। দলীয় ৬ রানে ৪ বলে ৫ রান করে আউট হন সুনীল নারিন। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন লিটন দাস।

তবে দলীয় ৪২ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দলটি। হৃদয় ১০ বলে ১৫ ও লিটন ১২ বলে ১৬ রান সাজঘরে ফিরে যান।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় কুমিল্লা। দলীয় ৬৫ রানে জনসন চার্লস ও ৭৯ রান মঈন আলী আউট হন। এই দুই ব্যাটারের বিদায়ের কুমিল্লার ইনিংস মেরামত করার চেষ্টা করেন মাইদুল অঙ্কন ও জাকের আলি অনিক।

৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৫ রানে ৩৫ বলে ৩৮ রানে করে আউট হন মাইদুল অঙ্কন। এরপর ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাসেল। শেষ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে কুমিল্লা।

রাসেল ১৪ বলে ২৭ ও জাকের আলি ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে জেমস ফুলার নেন ২টি উইকেট।

চকো/জে

Previous Post

কক্সবাজার থেকে আরও ১২৫০ রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে

Next Post

চকরিয়া স্বপ্নপুরী ক্লাবের পাশে চলাচলের রাস্তা অবশেষে দখলমুক্ত

Next Post
চকরিয়া স্বপ্নপুরী ক্লাবের পাশে চলাচলের রাস্তা অবশেষে দখলমুক্ত

চকরিয়া স্বপ্নপুরী ক্লাবের পাশে চলাচলের রাস্তা অবশেষে দখলমুক্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB