শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া স্বপ্নপুরী ক্লাবের পাশে চলাচলের রাস্তা অবশেষে দখলমুক্ত

 নিজস্ব প্রতিবেদক,চকরিয়া: by নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:
শনিবার, ২ মার্চ ২০২৪
0 0
চকরিয়া স্বপ্নপুরী ক্লাবের পাশে চলাচলের রাস্তা অবশেষে দখলমুক্ত

চকরিয়া পৌরসভার বাটাখালী স্বপ্নপুরী ক্লাবের পশ্চিমে এলাকাবাসীর চলাচলের সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী স্বপ্নপুরী ক্লাবের পশ্চিমে দখলবাজ চক্র কতৃক বন্ধ করে দেওয়া স্থানীয় জনগণে ৩৪ বছরের চলাচল সড়কটি অবশেষে খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১ মার্চ) সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম স্বপ্নপুরী ক্লাবের পশ্চিমে ওই এলাকায় উপস্থিত হয়ে জনগণের চলাচল সড়কটি উন্মুক্ত করে দিয়েছেন।

ইউএনও ফখরুল ইসলামের মানবিক হস্তক্ষেপে সড়কটি উন্মুক্ত করে দেওয়ায় তিনমাস ধরে জিন্মিদশায় অবরুদ্ধ থাকা ওই এলাকার শতাধিক পরিবারের নারী পুরুষ সবাই এখন খুশিতে পঞ্চমুখ।

জানা গেছে, গত ডিসেম্বর মাসে চকরিয়া পৌরসভার বাটাখালী স্বপ্নপুরী ক্লাবের পশ্চিম এলাকায় ৩৪ বছরের চলাচল সড়কটি তাঁর জায়গা দাবি করে জোরপূর্বক দেয়াল দিয়ে বন্ধ করে দেন স্থানীয় মোজাফফর আহমদ এর ছেলে নুরুল আলম। এ অবস্থায় যাতায়াত দুর্ভোগে জিন্মিদশায় অবরুদ্ধ হয়ে পড়েন ওই এলাকার শতাধিক পরিবার।
সড়কটি বন্ধ করে দেয়ার কারণে বিশেষ করে ওই এলাকার ভুক্তভোগী পরিবার সদস্যদের পাশাপাশি স্কুল কলেজ মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা চরম বেকায়দায় ছিলেন। এ নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিনযাপন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ অবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) এবং চকরিয়া থানার ওসির দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়ে জিন্মিদশা থেকে মুক্ত হতে আবেদন জানান।
এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান ইতোমধ্যে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সড়কের জায়গাটি ভুক্তভোগী পরিবার গুলোর তথা নুরুল আমিন চৌধুরীর ক্রয়কৃত জায়গার অংশ হিসেবে সনাক্ত করা হয়েছে।

বাটাখালী এলাকার স্থানীয় বাসিন্দা নুরুল আমিন চৌধুরী বলেন, ১৯৮৯ সালে চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার মনিরুজ্জামান গংয়ের ছেলে মোহাম্মদ করিম থেকে পাঁচ শতক জমি কিনে আমি স্থানীয় এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি নির্মাণ করে দিই।

প্রায় ৩৪ বছর ধরে সড়কটি দিয়ে এলাকার শতাধিক পরিবারের নারী পুরুষ শিশু সদস্যরা শান্তিপূর্ণ ভাবে চলাচল করে আসলেও গত তিনমাস আগে অভিযুক্ত নুরুল আলম কূটকৌশল করে এলাকাবাসির চলাচল সড়কটি দুই অংশে দেয়াল দিয়ে বন্ধ করে দেন।

নুরুল আমিন চৌধুরী অভিযোগ করে বলেন, এ ঘটনায় স্থানীয় ভাবে বৈঠক করা হলে অভিযুক্ত নুরুল আলম সড়কটি খুলে দিতে হলে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বসে। এতে নিরুপায় হয়ে তাঁর বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আমার ছেলে নাহিদুল আমিন চৌধুরী বাদি হয়ে একটি মামলা রুজু করা হয়। ওই মামলায় ইতোমধ্যে তদন্ত রিপোর্টে সড়কটি যে এলাকাবাসীর তা সনাক্ত করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।

পরে বিষয়টির আলোকে ভুক্তভোগী এলাকাবাসী সড়কটি উন্মুক্ত করে দেওয়ার জন্য চকরিয়া উপজেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন এরই প্রক্ষিতে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ভুক্তভোগী জনগণের সহযোগিতায় অবশেষে সড়কটি দখলমুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন।

চকো/জে

Previous Post

বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল

Next Post

চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসাকির্টের আগুনে মুহূর্তে পুড়ে ছাই ৫ বসতঘর, ৪০ লাখ টাকার ক্ষতিসাধন

Next Post
চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসাকির্টের আগুনে মুহূর্তে  পুড়ে ছাই ৫ বসতঘর, ৪০ লাখ টাকার ক্ষতিসাধন

চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসাকির্টের আগুনে মুহূর্তে পুড়ে ছাই ৫ বসতঘর, ৪০ লাখ টাকার ক্ষতিসাধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB