শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

৮৩ মিলিয়ন ডলার ধর্ষণের মামলায় ট্রাম্পের জরিমানা

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
0 0
৮৩ মিলিয়ন ডলার ধর্ষণের মামলায় ট্রাম্পের জরিমানা

ডোনাল্ড ট্রাম্প, ফাইল ছবি

0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ফাইল ছবি

রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে একের পর এক বাধা টপকে এগিয়ে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তা পা পিছলে গেল যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে। ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দেন। ট্রাম্পকে ভুক্তভোগী নারী এলিজাবেথ জেন ক্যারলকে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, আদালত জানিয়েছে ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার আর সুনাম ক্ষুন্ন হওয়ায় ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। এছাড়া মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে।

মূলত এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক ও কলাম লেখক। তার বয়স ৮০ বছর। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন। ওই সময় আদালতে সাক্ষ্য দিয়ে ক্যারল বলেছিলেন, তিনি তার জীবন ফিরে চান। বছরের পর বছর ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল। তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তার দাবি, নিজের প্রচারণার জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।

এদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্রেটরা দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটাল হিলে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে ব্যালট থেকে নিষিদ্ধ করতে একটি বিল উত্থাপন করেছে। হাওয়াই রাজ্যে প্রচলিত বিধির ১৪ তম সংশোধনীর বিদ্রোহ ধারার উপর নির্ভর করে প্রেসিডেন্ট প্রার্থীদের নিষিদ্ধ করার আইন বিবেচনা করে ট্রাম্পের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন ডেমোক্রেটরা। ফক্স নিউজ

হাওয়াই রাজ্যের ডেমোক্রেট সিনেটর কার্ল রোডস হনলুলুর প্রতিনিধিত্ব করেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে এ বিল উত্থাপন করেছেন। এর আগেও তিনি ট্রাম্প ও রিপাবলিকানদের সমালোচনা করেছেন।

চকো/জে

Previous Post

চকরিয়ায় সোসাইটি মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষে মারামারি, পাল্টা হামলায় আহত ৮

Next Post

শৈত্যপ্রবাহ বইছে ২২ জেলায়, কমতে পারে তাপমাত্রা

Next Post
শৈত্যপ্রবাহ বইছে ২২ জেলায়, কমতে পারে তাপমাত্রা

শৈত্যপ্রবাহ বইছে ২২ জেলায়, কমতে পারে তাপমাত্রা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB