শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়া ও ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পেকুয়া ও ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: by পেকুয়া ও ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
শনিবার, ৪ নভেম্বর ২০২৩
0 0
পেকুয়া ও ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
0
SHARES
324
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া থানা কম্পাউন্ড থেকে শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালি উদ্ধোধন করেন চকরিয়া- পেকুয়ার সাংসদ জাফর আলম।

”পুলিশই জনতা জনতাই পুলিশ” শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার।

পেকুয়া থানার এসআই শফিউল আলমের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ জাফর আলম।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আ’লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, কমিউনিটি পুলিশিং পেকুয়া উপজেলা শাখার সভাপতি চেয়ারমান তোফাজ্জল করিম, সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কবির।

ওই সময় কমিউনিটি পুলিশ প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে ঈদগাঁওতে ঈদগাঁও থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। “পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”স্লোগানে কক্সবাজারের ঈদগাঁওতে গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
যা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ শাহ ফকির বাজার অতিক্রম করে। পরে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির। অতিথি বক্তাদের মধ্যে ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কায়ুম উদ্দিন, আওয়ামী লীগ নেতা তারেক আজিজ, মনজুর আলম দাদা, যুবলীগ নেতা রাজিবুল হক রিকো, ধর্মীয় নেতা এনামুল হক ইসলামাবাদী প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামাবাদ খোদাইবাড়ি এ, জি, লুৎফুল কবির মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ, ঈদগাঁও বাজার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা সেলিম বাবুল, হুমায়ুন কবির, জালালাবাদ আওয়ামী লীগ নেতা মমতাজুল ইসলাম রিয়াজ, পোকখালী আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সেলিম উল্লাহ সিরাজী, কৃষক লীগ নেতা আবসার কামাল, জামিল উদ্দিন শাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের উপদেষ্টা ও নেতৃবৃন্দ, থানা ও গ্রাম পুলিশ কর্মচারী বাহিনীর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী ও মৃণাল আচার্য।

রেলীতে ব্যান্ড দল ও স্কাউট দলের সদস্যরা অংশ নেয়।

বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ- জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই সমাজ অপরাধ মুক্ত হবে।

Previous Post

চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Next Post

চকরিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Next Post
চকরিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB