শুক্রবার বিকাল চারটার দিকে চকরিয়ার সড়ক বিভাগের ডাকবাংলো পুকুরে গোসলে নেমে জান্নাতুল মাওয়া বাপ্পা (৯) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু বাপ্পা চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার মোহাম্মদ ছুট্ট মিস্ত্রির মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব।
পরিবার সদস্য ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার বিকালে শিশু জান্নাতুল মাওয়া বাপ্পা বাড়ির পাশে চকরিয়া সড়ক বিভাগের ডাকবাংলোর পুকুরে গোসলে করতে যান।
ওইসময় অসাবধানতাবশতঃ শিশু বাপ্পা পুকুরের সিঁড়ি থেকে গভীর পানিতে সিটকে পড়ে ডুবে যায়।
পরে সড়ক বিভাগের লোকজন পুকুরে শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাঁকে মৃত বলে ঘোষণা করেন।







