শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানে দৃষ্টিনন্দন টানেল উদ্বোধন

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
0 0
বান্দরবানে দৃষ্টিনন্দন টানেল উদ্বোধন
0
SHARES
332
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, একসময় পর্যটকগণ বান্দরবানের বাসটার্মিনালে আসা-যাওয়ার পথে যাতায়াতে দুর্ভোগের শিকার হতেন।

পর্যটকদের জন্য সুন্দর ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে সাড়ে চার একর জায়গা নিয়ে বাস টার্মিনাল গড়ে তোলা হয়। মন্ত্রী বলেন, রাস্তার দু’পাশের পাহাড় রক্ষা, যানজট নিরসন, দুরত্ব কমানো ও পর্যটন জেলা বান্দরবানের সৌন্দর্য পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে বান্দরবানে দৃষ্টিনন্দন টানেল এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বান্দরবান শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান বাস টার্মিনাল টানেল এবং বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে দশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এসময় পার্বত্যমন্ত্রী ৫০০ফুট দীর্ঘ ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন টানেল ঘুরে দেখেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পার্বত্য মানুষের প্রতি আন্তরিকতার কারণেই বান্দরবানে বাস টার্মিনাল টানেল নির্মাণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই বান্দরবানের উপজেলাগুলোতে হাসপাতাল নির্মাণ, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, ব্রীজ, কালভার্ট, রাস্তা-ঘাট, ১৪টি কলেজ, বিশ্ববিদ্যালয়, ফায়ার সার্ভিস সেন্টার নির্মাণ করা সম্ভব হয়েছে।

এছাড়া প্রতিটি উপজেলায় জাতীয় গ্রীডের বিদ্যুৎ পৌঁছানো হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার ৪২ হাজার ৫০০ পরিবারের মাঝে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।

বান্দরবানের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রশস্ত সড়ক হয়েছে পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ সকলক্ষেত্রে পার্বত্য এলাকা এখন আগের চাইতে অনেক বেশি সুন্দর ও পর্যটকবান্ধব হয়েছে।

তিনি বলেন, সম্প্রীতির বান্দরবানে পর্যটকদের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলতে ক্রমান্বয়ে আরও নান্দনিক স্থাপনা গড়ে তোলা হবে। মন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় সরকারের খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকার ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিয়েছে, উপবৃত্তি দিয়েছে, সরকারি নানান ভাতাদি দিয়েছে।

কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ও নানা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মন্ত্রী বলেন, বান্দরবানে ১২টি সম্প্রদায়ের মানুষ নিয়ে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা হয়েছে।

পার্বত্য অঞ্চলের মানুষের সুখ ও স্বাচ্ছন্দের জন্য সকল কিছু করেছে আওয়ামী লীগ সরকার।

এসময় পার্বত্যমন্ত্রী দেশের উন্নয়নে সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার এবং দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ায় আহবান জানান।

বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে ১৪ কোটি ৫ লাখ টাকার দশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

চলতি অর্থবছরে ২৪১ কোটি ২১ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

এর আগে আজ সকালে বান্দরবান শহরের হাফেজঘোনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে রুমা বাস টার্মিনাল ভবনের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

চলতি অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২২০ কোটি ৬২ লাখ টাকার উন্নয়ন কাজ সমাপ্ত করেছে।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ, বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পরিবহণ শ্রমিক নেতা ও সাবেক বান্দরবান উপজেলা চেয়ারম্যান আঃ কুদ্দুস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনারসহ সাংবাদিকবৃন্দ, পরিবহণ শ্রমিক নেতা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

টেকনাফে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

Next Post

চকরিয়ায় প্রাইভেটকার যোগে মাদক পাচারকালে আটক ২

Next Post
চকরিয়ায় প্রাইভেটকার যোগে মাদক পাচারকালে আটক  ২

চকরিয়ায় প্রাইভেটকার যোগে মাদক পাচারকালে আটক ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB