সোশ্যাল ইসলামি ব্যাকের এমডি জাফর আলম বলেছেন, এসআইবিএল এর হাসপাতালটি চকরিয়ায় স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অচিরেই এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল ইসলামি ব্যাংক চকরিয়া শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে চকরিয়াসহ আাসপাশের জনসাধারণ আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন।
এ সময় তিনি এসআইবিএল এর বহুমুখী সেবা সমূহ তুলে ধরেন।
ব্যাংকের ম্যানেজার মি. শহীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া ইউনিক হাসপাতালের এমডি আখতার আহমদ, লামা মাতামুহুরি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, চুনতি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবু নঈম আজাদ, চকরিয়া কলের প্রফেসর এ কে এম শাহাবুদ্দিন, ব্যবসায়ী রেজাউল হক সওদাগর, প্রফেসর বশির আহমদ, শরাফতউল্লাহ, ফরিদউদ্দিন প্রমুখ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন আইসিবিএল হাসপাতালের সাথে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুরোধ জানান এবং তিনি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী স্থানে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়টি যোগাযোগের কেন্দ্রস্থল চকরিয়ায় স্থাপনের নিমিত্তে ব্যাপক জনমত গঠনের উপর গুরুত্বারোপ করেন।







