শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে রাজনৈতিক সংগঠন গুলোর শান্তিপূর্ণ সহাবস্থান চান সুশীল ও যুব সমাজ

তাহজিবুল আনাম by তাহজিবুল আনাম
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
0 0
কক্সবাজারে রাজনৈতিক সংগঠন গুলোর শান্তিপূর্ণ সহাবস্থান চান সুশীল ও যুব সমাজ
0
SHARES
331
VIEWS
Share on FacebookShare on Twitter

পুরো পৃথিবীর কাছে পরিচিত নগরী সমুদ্র শহর কক্সবাজার। এখানে বছর জুড়ে অবস্থান করেন দেশি- বিদেশি লাখো পর্যটক৷ এছাড়াও অন্যান্য আরও বিষয় নিয়ে সারা বছর আলোচনায় থাকে এই কক্সবাজার। তাই নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম ৷যার জন্যে প্রয়োজনীয়তা রয়েছে এখানকার রাজনৈতিক স্থিতিশীলতারও। এ প্রেক্ষাপটে কক্সবাজারে রাজনৈতিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা অনুশীলন করার জন্য রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ‘রাজনৈতিক সম্প্রীতি’ শীর্ষক সংলাপে’র আয়োজন করেছে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।

মঙ্গলবার (১৭ অক্টোবর, ২০২৩) দুপুরে কক্সবাজার শহরের কলাতলী সড়কের বিচ পার্ক হোটেলে আয়োজিত এই সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন জেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং যুব সংগঠনের প্রতিনিধিরা।

সংলাপে কক্সবাজারে তিন দলের কাছে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতি চান সুশীল সমাজ ও তরুণরা প্রতিনিধিরা। বিশেষত একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি – নিজেদের মধ্যে যেসব দ্বন্দ্ব আছে তা নিরসনের চেষ্টা করে সকল দলের নেতাকর্মীদের নিজ দল এবং অন্য দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করা৷ সবসময় একদল অন্যদল সম্পর্কে গঠনমূলক সমালোচনা করা। সভা বা সমাবেশে উস্কানিমূলক বক্তব্য না দেওয়া, দলগুলোর সভা বা সমাবেশ নিরাপদ দূরত্ব বজায় রেখে করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দল অন্যদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার মতো বিষয়ে দাবি উঠে আসে এই সংলাপ থেকে।

মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম-এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীদের নিয়ে গঠিত। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় দলগুলোর পলিটিক্যাল ফেলো ও মাস্টার ট্রেইনারদের সমন্বয়ে এমএএফ কক্সবাজার ইউনিট পরিচালিত হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এমএএফ কক্সবাজারের প্রেসিডেন্ট ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম। এবং মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম কক্সবাজারের সেক্রেটারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর কক্সবাজার জেলা দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর উপস্থিতিতে এ সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন।

এসময় এমএএফ কক্সবাজারের কার্যক্রম তুলে ধরেন ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ বদরী ।

সংলাপ কার্যক্রম পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামে অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান ।

সংলাপে অংশ গ্রহনকারীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে কক্সবাজারের রাজনৈতিক সম্প্রীতি বিনির্মাণে ও রাজনৈতিক সম্প্রীতি জোরদার করতে রাজনৈতিক দলগুলি কি কি উদ্যোগ নিতে পারে, রাজনৈতিক সম্প্রীতি জোরদার করতে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কি কি উদ্যোগ নিতে পারে, এতে নাগরিক সমাজ ও গণমাধ্যম কী ভুমিকা রাখতে পারে, তা নিয়ে দলগত আলোচনা উপস্থাপন করা হয়। এ থেকে যে কর্মসূচী উঠে আসে তা হলো কক্সবাজারের রাজনৈতিক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে দলগুলোর নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষনের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দাবি আকারে প্রদান করা।

অনুষ্ঠানে সমাপনী পর্বে বক্তব্য রাখেন এমএএফ কক্সবাজারের প্রেসিডেন্ট ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম কক্সবাজারের সেক্রেটারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম, ক্যাব এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সিভিল সোসাইটি প্রতিনিধি পালস্ বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, সুজনের সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক হোসনেয়ারা বেগম, সাংবাদিক মাহাবুবুর রহমান, যুব প্রতিনিধি ফেলো গাজী নাজমুল হোসাইন, ফেলো সোহায়লা জান্নাত রিসতা, কক্সবাজার যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান আরমানুল করিম, বিএনসিসির আজিজ মিয়া, যুব সদস্য নাদিয়া হোসাইন সুরভী প্রমূখ।

উক্ত নাগরিক সংলাপে কক্সবাজারের বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানে থাকা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনসিসি, লিও, গার্লস গাইড, যুব রেডক্রিসেন্ট,স্কাউট, যুব প্রতিনিধি ,স্বেচ্ছাসেবক প্রতিনিধি অংশগ্রহন করেন ।

Previous Post

৩ কেজির বেশি আফিম সহ আটক ১

Next Post

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি- আফরিন

Next Post
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি- আফরিন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি- আফরিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB