শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি- আফরিন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
0 0
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি- আফরিন
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র এবং তার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার।

তিনি বলেছেন, ঢাকা এবং কক্সবাজারে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যস্ত সময় কেটেছে। গত সোমবার আমি পররাষ্ট্র সচিব মোমেন এবং আরও কয়েকজন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। আমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হয়েছে। যেগুলোর মধ্যে দুদেশের সম্পর্ক, অর্থনৈতিক সুসম্পর্ক, নারীর ক্ষমতায়ন সম্পর্কিত নানা ইস্যু ছিলো। পাশাপাশি গ্রহনযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতেও আমাদের কথা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্রহনযোগ্য নির্বাচন ইস্যুতে সরকারকে আহ্বান জানিয়েছি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে কক্সবাজারস্থ শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আজকে আমরা শরনার্থী শিবিরগুলো ঘুরে দেখেছি। সেজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। ছোট ও জনবহুল দেশ হবার পরও বাংলাদেশের এমন আতিথেয়তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। ২০১৭ থেকেই আমরা বাংলাদেশের পাশে আছি। এখন পর্যন্ত আমরা ২২০ কোটি ডলারের বেশি অর্থ সহযোগিতা দিয়ে আসছি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আফরিন আখতার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। একই সাথে যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানও চায়। কিন্তু মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি। মিয়ানমার সরকার সেখানে কোন মানবাধিকার গ্রুপকে প্রবেশ করতে দেয়না।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজার পৌঁছার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী আফরিন আকতার তার দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্প এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ইউনিটের প্রধান শ্যারিন ফিটজেরাল্ড, মার্কিন জনসংখ্যা, শরণার্থী এবং অভিবাসন ব্যুরোর ডেপুটি আঞ্চলিক উদ্বাস্তু সমন্বয়কারি টমাস ব্রাউনস, ইউএসএআইডি’র আঞ্চলিক মানবিক উপদেষ্টা অ্যান্ডরু শেফার, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের শরণার্থী সহকারি ইস্তেক আহমেদ।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর সহ অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ১০ টা ১৫ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতারের নেতৃত্বে প্রতিনিধি দল ক্যাম্পে পৌঁছান। প্রতিনিধি দলটি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১ ব্লকে অবস্থিত রোহিঙ্গাদের ডাটা রেজিষ্ট্রেশন সেন্টার, ২ নম্বর ক্যাম্পের সি/১০ ব্লকে অবস্থিত নারী কমিউনিটি সেন্টার, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি বøকে অবস্থিত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সেন্টার এবং ৮ নম্বর ক্যাম্পে অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুপর ২ টার পরপরই কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেন বলে জানান সহ অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।

Previous Post

কক্সবাজারে রাজনৈতিক সংগঠন গুলোর শান্তিপূর্ণ সহাবস্থান চান সুশীল ও যুব সমাজ

Next Post

কক্সবাজারে দূর্গাপূজা উদযাপনে ১৫১ মন্ডপ প্রস্তুত

Next Post
কক্সবাজারে দূর্গাপূজা উদযাপনে ১৫১ মন্ডপ প্রস্তুত

কক্সবাজারে দূর্গাপূজা উদযাপনে ১৫১ মন্ডপ প্রস্তুত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB