শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অবশেষে ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬ দিন পর উদ্ধার

রেজাউল করিম, ঈদগাঁও by রেজাউল করিম, ঈদগাঁও
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
0 0
অবশেষে ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬ দিন পর উদ্ধার
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের ঈদগাঁও নদীতে বিগত ৬ দিন পূর্বে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়া আরমান নামের নির্মাণ শ্রমিকের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রায় এক সপ্তাহ যাবত কক্সবাজারের ফায়ার সার্ভিস, দমকল বাহিনী ও চট্টগ্রামের ডুবুরি দলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা অবিরাম উদ্ধার অভিযান পরিচালনা করেও তার দেহ মৃত কিংবা জীবিত উদ্ধারে ব্যর্থ হয়। নিখোঁজ আরমানের পরিবার ও এলাকাবাসী তাকে মৃত কিংবা জীবিত ফেরত পেতে আহাজারি অব্যাহত রাখে।

কিন্তু সকল সংস্থা যখন ব্যর্থ হয়, তখন ঈদগাঁও উপজেলার কিছু যুবক নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার নদীর নিখোঁজস্থল ও আশপাশ এলাকায় চিরুনি অভিযান চালানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় উদ্যমী অনেক যুবক অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন প্রকারের জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নদীতে শতশত জনতার উপস্থিতিতে তার খোঁজে নামে। সময় গড়িয়ে চললেও তার খোঁজ মিলছিলনা যথারীতি। এতেও হতাশ না হয়ে অভিযান অব্যাহত রাখে।

অবশেষে বেলা পৌনে ১২টার দিকে ঈদগাঁও নদীর গজালিয়া অংশের পশ্চিমে মাছ ধরার জালে আরমানের লাশের হাদিস মিললে দীর্ঘ রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যার দিকে দুই সন্তানের জনক মোহাম্মদ আরমান(২৭), পিতা -ছাবের আহমদ, সাং- মেহেরঘোনা, ঈদগাঁও প্রতিদিনের কাজ শেষে দুই সহকর্মীসহ ইসলামাবাদের গাজালিয়া শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য নদী সাঁতরিয়ে পারাপারের সময় পাহাড়ি ঢলের স্রোতে সে তলিয়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদন তৈরি করার সময় মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বলে জানান সংবাদকর্মী বজলুর রহমান।

জানাযায় ইমামতি করেন স্থানীয় আলেমেদ্বীন হাফেজ কামাল আহমদ। এতে ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, আবু তৈয়ব সহ বিপুল সংখ্যক মুসল্লী ও সংবাদকর্মী অংশ নেন। পরে তাকে মাদ্রাসা সংলগ্ন মেহের ঘোনা কবরস্থানে দাফন করা হয়।

Previous Post

কক্সবাজারে এক রাতে পর্যটকসহ ৩ নারীকে ধর্ষণ, আটক ২

Next Post

উখিয়া সীমান্তে আইস ও বিয়ার জব্দ

Next Post
উখিয়া সীমান্তে আইস ও বিয়ার জব্দ

উখিয়া সীমান্তে আইস ও বিয়ার জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB