শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে এক রাতে পর্যটকসহ ৩ নারীকে ধর্ষণ, আটক ২

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
0 0
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। শুধু গত আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৬৭ জন নারী। সর্বশেষ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের পৃথক দু’টি কটেজে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

তাদের মধ্যে ২ জন নৃত্যশিল্প ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন। অপরজন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বাসিন্দা। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

পৃথক ধর্ষণের ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে পৃথক স্থানে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় ২ জনকে আটক করা হয়েছে। মামলা দুটি ট্যুরিস্ট পুলিশকে দেয়া হয়েছে।

আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সোলাইমান শামীম (২৩) ও সদর উপজেলার খুরুশকুল মেহেদী পাড়া এলাকার খালেক।

তথ্য মতে, শুধু আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৬৭ জন নারী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই মাসে ধর্ষণের শিকার নারীর সংখ্যা ২৬ জন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস’ (ওসিসি) এ দায়িত্ব প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রুনা লাইলা বলেন, এক মাসে ৬৭ জন ভুক্তভোগী ধর্ষণের চিকিৎসাসেবা নিতে হাসপাতালে এসেছেন। জেলা প্রশাসনের এক গোপন প্রতিবেদন থেকে জানা যায়, গেল আগস্ট মাসে প্রথম পক্ষকালে ১৫ জন এবং দ্বিতীয় পক্ষকালে ১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, প্রেম ঘটিত বিষয়, বিয়ের প্রলোভন কিংবা ২ জনের সম্মতিতে যৌন সংগমের ঘটনাগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে ধর্ষণ মামলা হচ্ছে।

আমরা যখন তদন্ত করি তখন এসব বিষয় উঠে আসে। তবে কিছু কিছু মামলায় জোরপূর্বক ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়।

Previous Post

কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৭

Next Post

অবশেষে ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬ দিন পর উদ্ধার

Next Post
অবশেষে ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬ দিন পর উদ্ধার

অবশেষে ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬ দিন পর উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB