শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মাতামুহুরী ব্রিজ পয়েন্ট থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা?

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
0 0
মাতামুহুরী ব্রিজ পয়েন্ট থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা?
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর চিরিঙ্গা ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মহসিন ভুট্টো (৫০) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

FB IMG 1693984947431

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের জমজম হাসপাতালের নিকটস্থ মাতামুহুরী ব্রীজের উত্তর পাশে নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন চকরিয়া থানা পুলিশ।
স্থানীয় লোকজন ধারণা করছেন, সংঘবদ্ধ দুবৃর্ত্তরা তাকে নদীতে ফেলে দিয়ে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

গতকাল সকালে নদী থেকে মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে নিহতের চাচাতো ভাই চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহত মহসিন ভুট্টো চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা সওদাগর পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নেন।

চকরিয়া থানা পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বুধবার সকাল আনুমানিক আটটার দিকে পথচারী লোকজন মাতামুহুরী ব্রীজ সংলগ্ন উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

এই খববের ভিত্তিতে তাৎক্ষণিক চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

পরে ঘটনাস্থলে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি কালে নিহতের শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।

ওসি বলেন, কী কারণে সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে, এ ঘটনায় কেউ জড়িত আছে কী না, তার রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছেন। পরিবারের পক্ষথেকে এব্যাপারে রাতে থানায় মামলার এজাহার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন।

Previous Post

কোনো ষড়যন্ত্রই আ.লীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না: এনামুল হক শামীম

Next Post

ধর্মীয় সম্প্রীতি আর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

Next Post
ধর্মীয় সম্প্রীতি আর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

ধর্মীয় সম্প্রীতি আর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB