শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কোনো ষড়যন্ত্রই আ.লীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না: এনামুল হক শামীম

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
0 0
কোনো ষড়যন্ত্রই আ.লীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না: এনামুল হক শামীম
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

শরীয়তপুর,৬ সেপ্টেম্বর,বুধবার:

পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। যড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না। এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। কোনো ষড়যন্ত্রই আওয়ামীলীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না

আজ শরীয়তপুরের নড়িয়া পানি ভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর এখন স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ চলমান রয়েছে।
বিএনপি যতই সমাবেশের নামে জনগণকে বিভ্রান্ত করুক কোনো লাভ হবে না, জনগণ বিএনপি’র দুঃশাসনের কথা ভুলে নাই।

তিনি বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার কথা ভুলে নাই। ক্ষমতায় থাকতে অর্থ পাচারের কথা ভুলে নাই। হাওয়া ভবনের কথা ভুলে নাই। অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। নৌকাকে কিভাবে তীরে ভিড়াতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানেন। যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, ওরা নির্বাচন বানচাল করতে চায়। ওদের মানুষ ভোট দিবে না। ওরা যদি নির্বাচন বানচাল করতে আসে। তাহলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি ক্ষমতায়না থাকলে পদ্মাসেতু তৈরি হতো না। তাঁর নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। দেশে ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই বছরে আরো মেগা প্রকল্পের উদ্বোধন হবে। উন্নয়ন ও অগ্রযাত্রায় আবার আমরা আরেক ধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা জোবায়দা হক অজন্তা, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী প্রমূখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post

ঈদগাঁওতে শ্রীকৃষ্ণের স্মরণানুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন

Next Post

মাতামুহুরী ব্রিজ পয়েন্ট থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা?

Next Post
মাতামুহুরী ব্রিজ পয়েন্ট থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা?

মাতামুহুরী ব্রিজ পয়েন্ট থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB