শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে চার দিনের সফরে পার্বত্য সচিব মশিউর এখন বান্দরবানে

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
0 0
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে চার দিনের সফরে পার্বত্য সচিব মশিউর এখন বান্দরবানে
0
SHARES
333
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ১ সেপ্টেম্বর ২০২৩।

পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চার দিনের সফরে বান্দরবানে পার্বত্য সচিব মোঃ মশিউর রহমান এনডিসি।

আজ বিকেলে বান্দরবান সদরে পার্বত্য উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে বান্দরবান প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন পার্বত্য সচিব মোঃ মশিউর রহমান এনডিসি।

বান্দরবানের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয় ক্ষতির পরিমাণ সম্পর্কে বান্দরবান প্রশাসনের কাছে জানতে চেয়ে পার্বত্য সচিব মশিউর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বিজ্ঞানসম্মত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ড্রেনেজ সিস্টেম আধুনিকীকরণ করা অপরিহার্য হয়ে পড়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ও পানি প্রবাহের ধারাকে ঠিক রাখতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান পার্বত্য সচিব। অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাপনা সুষ্ঠু পরিকল্পনা মাফিক হতে হবে। সচিব মশিউর রহমান বলেন, পানি সংরক্ষণের জন্য পানির সোর্স খুঁজে বের করে সেগুলোকে টিকিয়ে রাখার বিশেষ ব্যবস্থা নিতে হবে।

এছাড়া পার্বত্য অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে কমিউনিটি বনায়ন সৃজন করা, রিজার্ভ পানির ব্যবস্থা করা, পানির সোর্সসমূহ খুঁজে বের করে তা সংরক্ষণ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মদ ইয়াসির আরাফাত, ইউএনডিপি বান্দরবান ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশি রায় ত্রিপুরা, ইউএনডিপি বান্দরবান ডিস্ট্রিক্ট লাইভলিহুড অফিসার তারিক আকবরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Previous Post

জন্ম নিবন্ধন জালিয়ত চক্রের রোহিঙ্গা নারী সহ আটক-৩

Next Post

রোহিঙ্গা শিবিরে যুবকের মরদেহ উদ্ধার

Next Post

রোহিঙ্গা শিবিরে যুবকের মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB