আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী দুই দিন বৃষ্টিপাত হবে। এরপর থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে আসবে।
আবহাওয়াবিদ মো.ওমর ফারুক জানান, আগামীকালও বেশ বৃষ্টি হবে। তবে এরপর থেকে সারা দেশেই বৃষ্টিপাত কমে আসবে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সীতাকুন্ডে সর্বোচ্চ ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, তেঁতুলিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, চাঁদপুর, নেত্রকোনা, টেকনাফ, সাতক্ষীরা, যশোর ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বেশ বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ কুতুবদিয়ায় সর্বনিম্ন ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ শতাংশ।
আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে।







